সুন্দর একটি জায়গা থেকে তোলা কিছু ফটোগ্রাফি
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করব। তোমরা সবাই জানো যে, ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আমি কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অনেক অনেক ফটোগ্রাফি করে রাখি এবং তা ধারাবিকভাবে তোমাদের সাথে শেয়ার করে থাকি। বর্তমানে স্কুটিতে করে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়। যেমন গতকালকে প্রায় 40 কিলোমিটার জার্নি করেছিলাম এখানে সেখানে যাওয়া নিয়ে। চেনা অচেনা সব রকম জায়গায় গেছিলাম গতকাল ঘুরতে ঘুরতে। যাই হোক, গতকালকে অচেনা একটা জায়গায় গিয়ে বেশ ভালো লেগেছিল। আসলে সেই জায়গাটায় বড় লেকের মতো অংশ ছিল । তাছাড়া আশেপাশের প্রকৃতিও সুন্দর ছিল যা দূর থেকে অনেক ভালো লাগছিল। গতকালকে ঠান্ডা কম এবং সুন্দর একটা ওয়েদার থাকার কারণে এই পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম।
আশেপাশে এরকম উন্মুক্ত পরিবেশ পাওয়া গেলে মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে। প্রকৃতির ওপেননেস আমাদেরকে মুগ্ধ করে। সেখানের প্রকৃতির একপাশে ছিল অনেক বড় মাঠ এবং অন্য পাশে ছিল বড় জলাশয় । এক অন্যরকম উপভোগ করার মতো জায়গা ছিল এটি। আর যেহেতু প্রথমবার এই জায়গায় গেছিলাম তাই আরও বেশি ভালো লেগেছিল জায়গাটাকে। যাইহোক, সেই জায়গায় গিয়ে প্রকৃত উপভোগ করার সময় বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | নীলগঞ্জ, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |

Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে বেশ চমৎকার কিছু প্রকৃতির ফটোগ্রাফি তৈরি করেছেন। পাশাপাশি ফটোগ্রাফির চমৎকার ভাবে বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই।প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে।আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ বলতে পারেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
৪০ কিলোমিটার যেহেতু ঘোরাঘুরি করেছেন তার মানে অনেক জায়গায় ঘুরেছেন বুঝতেই পারছি। সেই সাথে চমৎকার একটি প্লেসের সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। আপনি ঠিকই বলেছেন ভাই এরকম খোলামেলা জায়গা পেলে মনে যেনো নতুন প্রশান্তির ছাপ জেগে ওঠে। দারুন ছিল আপনার আজকের ব্লগ টি।
অনেক সুন্দর একটা জায়গা থেকে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি। চেনা অচেনা অনেক জায়গায় দেখছি গিয়েছিলেন। আর এই অচেনা জায়গাটা অনেক সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করলেন। এরকম সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হয়।
বাহ জায়গাটা বেশ সুন্দর তো। জায়গাটার মধ্যে একটা সজীবতা একটা নিস্তেজতার ভাব আছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। প্রাকৃতিক দৃশ্য টা বেশ চমৎকার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাইয়া অচেনা জায়গাগুলোতে ঘুরতে গেলে চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। আজকে আপনি অচেনা জায়গাতে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আর আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটির পরিবেশ অসাধারণ। ঘুরতে গিয়ে ভালো সময় কাটিয়েছেন এবং চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে তা সুন্দর করে শেয়ার করেছেন।
জায়গাটি আসলেই খুব সুন্দর ভাই। এই ধরনের জায়গায় গেলে ইচ্ছেমতো ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।