ফুটি বেগুন গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক ও শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি একটি জংলি গাছের ফটোগ্রাফি। এই গাছের ফল দিয়ে ছোটবেলায় অনেক খেলা করেছি। এই জংলি গাছকে আবার কাকমাচি গাছও বলা হয়ে থাকে। এই গাছের ফলগুলো দেখতে অনেকটা বেগুনের মত। তবে এটি আকারে অনেকটাই ক্ষুদ্র। এই ফুটি বেগুন দুই কালারের হয়ে থাকে একটি কালো কালারের এবং আরেকটি সবুজ কালারের। এই ফুটি বেগুনের একটি হচ্ছে স্বাদু আর আরেকটি হচ্ছে তেতো বা তিক্ত। দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারে এই ফুটি বেগুন বিক্রি করা হয়ে থাকে। আবার অনেকের লিভার ভালো রাখার জন্য এই ফুটি বেগুন শাকের মতো রান্না করে খান। কালো যে ফুটি বেগুন ফলগুলো রয়েছে সেগুলো বিষাক্ত হয়। এই ফলগুলো খাওয়া উচিত না। যেই ফুটি বেগুনটি খাওয়া যায় সেটির পাতা ছোট হালকা সবুজ, এবং ফলটি পাকলে লাল কমলা কালারের হয় এবং যেই ফলটির পাতা বড় এবং পাতা গাঢ় সবুজ সেটি মূলত বিষাক্ত হয়ে থাকে। এই ফুটি বেগুন গাছের ফুলগুলো দেখতে অনেকটা লঙ্কা ফুলের মত। ফুলগুলো সাদা কালারের হয়ে থাকে।এই স্বাদু ফুটি বেগুন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়।এই ফুটি বেগুন গাছের অনেক ভেষজ গুনাগুন রয়েছে। যেগুলো অনায়াসে ব্যবহার করে দৈনন্দিন জীবনের অনেক রোগের সমাধান করা সম্ভব। আমার শেয়ার করা আজকের ফুটি বেগুনের ফটোগ্রাফি আমার বাড়ির সামনে রাস্তার ধার থেকে করেছি এবং এই ফুটি বেগুনটি কিন্তু বিষাক্ত। যাইহোক, আমার তোলা এই ফুটি বেগুন গাছের ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।

IMG_20250529_125320.jpg

IMG_20250529_125322.jpg

IMG_20250529_125322_1.jpg

IMG_20250529_125305_1.jpg

IMG_20250529_125333.jpg

IMG_20250529_125333_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই গাছের ফল গুলো দিয়ে ছোটবেলায় রান্না বাটি খেলতাম এবং রান্না করতাম। খুবই চমৎকার খেলার জন্য। দেখাতে ও দারুণ। আপনি দারুণ করে ফটোগ্রাফিক করেছেন এবং ফটোগ্রাফির সাথে বর্ননা দিয়েছে যা খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর জঙ্গি গাছের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

এই গাছগুলোকে আমরা বন্য বেগুন গাছ বলি। আপনি দেখছি খুব সুন্দর করে ফুটি বেগুন গাছের ফটোগ্রাফি করেছেন। তবে ছোটকাল আমরা এই গাছের বেগুনগুলো দিয়ে খেলাধুলা করতাম। ধন্যবাদ ফুটি বেগুন গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38