পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফুলটির নাম হলো পিটুনিয়া ফুল। এই ফুলগুলো মূলত বিভিন্ন কালারের ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ফুল ফোটার সময় হলো গ্রীষ্ম থেকে শরতের শেষ অব্দি। আর এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে সঠিক পরিচর্যা করা হলে। এই পিটুনিয়া ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা, হলুদ, কমলা, বেগুনি ,গোলাপী, লাল, সবুজ ইত্যাদি আরও অনেক কালারের হয়ে থাকে। তবে আমার আজকের শেয়ার করা ফুলটির কালার হলো বেগুনি কালার। এই ফুলগুলোর বেশ হালকা একটা সুগন্ধ রয়েছে। শুষ্ক আর্দ্র মাটিতে এই ফুলগাছ বেশ ভালো জন্মায়। ভেজা ও স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত জল এই গাছ সহ্য করতে পারে না। কিছুদিন আগে আমি একটি পার্কে ঘুরতে গেছিলাম। সেই পার্কে এক সাইডে আমি এই ফুলগুলো দেখতে পাই। এই ফুলের গাছগুলো হয়তো অনেক আগে এখানে লাগানো ছিল। কারণ ফুল গাছগুলো অনেক ঘাসও লতাপতার মাঝে চাপা পড়ে ছিল দেখে যা মনে হচ্ছিল। কিন্তু তারপরেও গাছগুলোতে বেশ ভালই ফুল ধরেছিল। তবে আমি যে সময় ফটোগ্রাফি করছিলাম সে সময় অনেক হাওয়া দেওয়ার কারণে আমি ক্যামেরায় ফুলগুলো ঠিকমতো ফোকাস করাতে পারছিলাম না। তাই আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো একটু ঝাপসা এসেছে। তারপরও চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি গুলো ঠিকঠাক মতো করার ‌। আমার সেদিনের করা ফটোগ্রাফি গুলো থেকে যে ফটোগ্রাফি গুলো একটু ভালো হয়েছে তা আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_155649.jpg

IMG_20250317_155704.jpg

IMG_20250317_155705.jpg

IMG_20250317_155706.jpg

IMG_20250317_155656.jpg

IMG_20250317_155709.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 last year 

পিটুনিয়া ফুল আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছি পার্ক থেকে চমৎকারভাবে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে যখন কোন ফুল গাছের যত্ন নেওয়া হয় না তখন আশপাশে গাছগুলো ফুল গাছকে ঘিরে ফেলে। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে ধৈর্য ধরে ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ চমৎকার। দারুণ লাগল দেখে। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টা বেশ অসাধারণ করেছেন আপনি আপু। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য

 last year 

সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাচ্ছি৷ আজকেও যেভাবে আপনি এই সুন্দর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগলো৷ একই সাথে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফি দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে এবং এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷

 last year 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে ফুলের ফটোগ্রাফি গুলো। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62729.55
ETH 1760.53
USDT 1.00
SBD 0.39