কিছু লাল পাথরকুচি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু লাল পাথরকুচি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। প্রত্যেক সপ্তাহেই আমি চেষ্টা করি তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করার। আসলে তোমরা সবাই জানো যে আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আর আজকে বিকেলবেলা আমি একটু হাঁটাহাঁটির জন্য ছাদে গেছিলাম। আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। তো সেখানে গিয়েই দেখি পাথরকুচি গাছে বেশ অনেকগুলো লাল পাথরকুচি ফুল ফুটে রয়েছে। এই লাল পাথরকুচি ফুল ক্যালাঞ্চু নামেও পরিচিত। এই পাথরকুচি ফুল দীর্ঘস্থায়ী বেশ অনেকদিন ধরেই থাকে এবং এই পাথরকুচি ফুলগুলো বিভিন্ন কালারেরও হয়ে থাকে যেমন লাল, কমলা, হলুদ ও আরও বিভিন্ন ধরনের। এই পাথরকুচি গাছের অনেক ঔষধি গুনাগুণও রয়েছে। শীতকালে এই ফুল গুলো বেশি ফুটে থাকে। আর সত্যি কথা বলতে ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তাই আমি তাড়াতাড়ি করে ফুলগুলোর বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যাইহোক,তাহলে আর কথা না বাড়িয়ে আজকে শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক।

IMG_20250220_155553.jpg

IMG_20250220_164111.jpg

IMG_20250220_164037.jpg

IMG_20250220_160127.jpg

IMG_20250220_155549.jpg

IMG_20250220_155814.jpg

IMG_20250220_164132.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 last year 

কিছু লাল পাথরকুচি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই ভাই। ফুল পবিত্রতা, শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন দেখেই বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনাদের ছাদে দেখছি অনেক সুন্দর পাথরকুচি ফুলগাছ হয়েছে। যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর লাল পাথরকুচির ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার ছাদ বাগানের লাল পাথরকুচি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ছাদে এ ধরনের ফুল দেখতে অনেক সুন্দর লাগে। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। আমাদের মাঝে দৃষ্টিনন্দন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

লাল পাথরকুচি ফুল গুলো দেখতে অনেক সুন্দর ।ছোট্ট ছোট্ট সাইজের সেজন্য দেখতে আরো সুন্দর লাগছে । বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।

 last year 

কয়েকটি লাল পাথরকুচির ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই ভালো লাগছে দাদা।এ ধরনের কাজগুলো এবারই প্রথম দেখলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

পাথরকুচির পাতা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই গাছের লাল রঙের ফুলগুলো খুবই চমৎকার লাগে দেখতে। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার ছিল। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু পাথরকুচি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

লাল পাথরকুচি ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে পেয়ে মুগ্ধ হলাম বর্ণনা ছিল অসাধারণ।

 last year 

লাল পাথরকুচি ফুলের এত সুন্দর ফটোগ্রাফি দেখে সত্যিই মন ভরে গেল।প্রকৃতির অনন্য সৌন্দর্য আপনি দারুণভাবে ক্যামেরায় বন্দী করেছেন। ফুল মানেই সৌন্দর্য, সতেজতা আর প্রশান্তি, আর আপনার তোলা প্রতিটি ছবি সেই অনুভূতিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। আপনার ধৈর্য আর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ফটোগ্রাফি গুলোতে স্পষ্টভাবে ধরা পড়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38