জাট্রোফা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। আজকে শেয়ার করা ফুলটির নাম হলো জাট্রোফা ফুল। এই ফুল গাছটির ফটোগ্রাফি আমি আমার পুরনো কলেজ ক্যাম্পাস থেকে করেছিলাম। সেদিন আমি এবং আমার আরও বেশ কিছু বন্ধু মিলে আমরা গেছিলাম। আমি এই ফুলের নাম ও ফুল গাছটি সম্পর্কে কোন কিছুই জানতাম না। যখন আমি ফটোগ্রাফি করছিলাম আমার বন্ধুদের মধ্যে একজন আমাকে এই ফুলের নাম ও ফুলের গাছ সম্পর্কে বলে। তার থেকে আমি এই ফুলের গাছ সম্পর্কে জানতে পারি। এই জাট্রোফা ফুল লাল ও কমলা রঙের হয়ে থাকে। আলোযুক্ত উষ্ণ জায়গায় এই গাছ বেশি বৃদ্ধি পায়। এই গাছ অতিরিক্ত শুষ্ক পরিবেশে থাকলে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অতিরিক্ত আদ্র পরিবেশে থাকলে গাছের গোড়ায় ও গাছে ছত্রাক জনিত নানা রোগ হতে পারে। এজন্য জল এবং আদ্রতার মাঝে ভারসাম্য বজায় রাখা জরুরী। এই গাছে বীজ হয়ে থাকে এবং সেই বীজ থেকে বংশবিস্তার করা হয়ে থাকে। এই গাছটি নানা ঔষধি গুনাগুন সম্পন্ন একটি গাছ। যাইহোক,আমি যেই গাছটির ফটোগ্রাফি করেছি গাছটি খুব বেশি বড় ছিল না এবং খুব বেশি যে ফুল ছিল তেমন টাও নয়।এই গাছের বৃদ্ধির জন্য যেহেতু অনেক যত্নের প্রয়োজন পড়ে। কিন্তু গাছটি দেখে মনে হচ্ছিল গাছটি অনেকটা অযত্নেই বেড়ে উঠছিল এখানে। আমার শেয়ার করা আজকের ফুলটির কালার ছিল লাল। এই ফুলটি কিন্তু দেখতে অনেকটা পাথরকুচি ফুলের মতো ও লাগছিল। যাইহোক,তোমাদের আজকে আমার শেয়ার করা ফুলটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। নিচে আমার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_162151.jpg

IMG_20250317_162149.jpg

IMG_20250317_162132.jpg

IMG_20250317_162145.jpg

IMG_20250317_162157_1.jpg

IMG_20250317_162138.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রতিনিয়ত আপনি যেভাবে এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে আসছেন তা আমাকে সবসময় অনেক বেশি মুগ্ধ করছে। আর এখানে সবগুলো ফটোগ্রাফি আপনি একেবারে অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ একের পর এক যেভাবে আপনি যে ফটোগ্রাফি শেয়ার করেছেন তা খুব ভালোভাবে শেয়ার করছেন৷ একইসাথে এখানে এই ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেরকম ফুটিয়ে তুলেছেন তেমনি নতুন নতুন অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন৷ ঠিক তেমনি আজকের এই ফুলটিও একেবারে ইউনিক ফুল ছিল৷

 last year 

এই ফুলটা বেশ দারুণ অসাধারণ। সর্বএ দেখা যায় না। বেশ চমৎকার লাগল দেখে। জাট্রোফা ফুলের ফটোগ্রাফি টা বেশ অসাধারণ করেছেন ভাই। সবমিলিয়ে বেশ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62143.12
ETH 1744.45
USDT 1.00
SBD 0.38