জবা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি জবা ফুলের ফটোগ্রাফি। আমার আজকের শেয়ার করা এই জবা ফুলের কালার হলো হলুদাভ ক্রিম কালারের। বা একে হলুদ ও সাদা কালারও বলা যেতে পারে। জবা ফুল বিভিন্ন কালার ও বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। আমার শেয়ার করা আজকের এই জবা ফুলটি চাইনিজ হিবিসকাস প্রজাতির মধ্যে পড়ে। জবা ফুলটির হলুদাভ ক্রিম রঙের ফুলটির মধ্যভাগে লালচে গাঢ় গোলাপি রঙ সবকিছু মিলে ফুলটিকে করে তুলেছে মনোমুগ্ধকর। এই জাতের জবা ফুলগুলো শুধুমাত্র শোভাময় ফুল হিসেবে ব্যবহৃত হয়। তবে অন্যান্য জাতের জবা ফুলের মত এই জবাফুল ও আয়ুর্বেদ গুণাগুণ সম্পন্ন হয়ে থাকতে পারে। এই জবা ফুল গাছ বাড়ির বাগান, বারান্দা ও ছাদে সব জায়গাতেই হয়ে থাকে।এই জবা ফুল গাছগুলো ঝোপ জাতীয় এবং ঘন পাতা বিশিষ্ট হয়ে থাকে। এই জবা ফুল গাছগুলো শুধু বাড়িতেই নয় স্কুল কলেজ অফিস আদালত সহ বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। জবা ফুলের মূলত বিভিন্ন জাত বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার বাড়ির ছাদ বাগানেও বিভিন্ন কালারের জবা ফুল গাছ রয়েছে। এর আগেও অনেক ব্লগে তোমাদের সাথে আমার বাড়ির ছাদ বাগানের ও বিভিন্ন জবা ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই জবা ফুলের ফটোগ্রাফি আমি একটি স্কুলের মাঠের সামনে থেকে করেছি। এই স্কুল মাঠ আমার বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। সে মাঠে বিভিন্ন ধরনের ফুল গাছও ছিল। সেখান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করি। আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250708_132745.jpg

IMG_20250708_132806.jpg

IMG_20250708_132738.jpg

IMG_20250708_132739.jpg

IMG_20250708_132744.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জবা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি অনেক দক্ষতার সঙ্গে ফটোগ্রাফি করেছেন। খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

 last year 

আপনার তোলা জবা ফুলের ফটোগ্রাফিগুলো সত্যিই দারুণ হয়েছে। ফুলের রঙ আর পেছনের প্রকৃতির পরিবেশ ছবিগুলোকে আরও জীবন্ত করে তুলেছে। ফটোগ্রাফির পাশাপাশি ফুল সম্পর্কে তথ্য জানিয়ে পোস্টটা আরও সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

এই জবা ফুলটি আমি কিছুদিন আগেও দেখেছি৷ আজকে আবার আপনার কাছ থেকে সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি শেয়ার করার পাশাপাশি এখানে এত সুন্দর বর্ননা শেয়ার করেছেন যা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

জবা ফুল আমার খুব প্রিয় এবং পছন্দের ফুল। আজকে আপনি চমৎকার জবা ফুলের ফটোগ্রাফি করেছেন। এই কালারের জবাফুল আমাদের এদিকে খুব কমে দেখা যায়। আপনি কিন্তু স্কুল মাঠ থেকে চমৎকার জবা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর অনেকেই জবা ফুল গাছকে ওষুধে গাছ বলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62403.07
ETH 1753.89
USDT 1.00
SBD 0.39