গাঁদা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমি প্রতিদিনই তোমাদের সাথে কোন না কোন ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। সেটা হয়তো কোন প্রকৃতির, গাছপালার বলতে গেলে আমার চলার পথে আমি আশেপাশের যা দেখি তার মধ্যে এগুলো সৌন্দর্য আমাকে মুগ্ধ করে সেই সব জিনিসের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করে নেই। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই গাঁদা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়। এর রয়েছে নানা ঔষধি ও ভেষজ গুণাগুণ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এর ঔষধি, ধর্মীয় ও কৃষিজ এসব বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার করা হয়ে থাকে। গাঁদা ফুল ছোট ও বড় বিভিন্ন জাতের হয়ে থাকে। এর বিভিন্ন ধরনের কালারও হয়ে থাকে। যেমন কমলা,হলুদ,গাঢ় কমলা, লাল এবং সাদা। তবে সাদা রংয়ের এই গাঁদা ফুল তুলনামূলক কম দেখা যায়। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে এই গাঁদা ফুলের ব্যবহার করা হয়ে থাকে। যেমন পূজা-পার্বণ,বিভিন্ন উৎসব, বিয়ে বাড়ি,মন্ডপ সাজানো ইত্যাদি বিভিন্ন কাজে গাঁদা ফুলের ব্যবহার প্রচলিত। এছাড়াও আমাদের হিন্দু ধর্মে এই ফুলকে পবিত্র মনে করা হয় এবং এটি আমাদের দেবতার পূজোতে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে এই গাঁদা ফুলের অনেক ভেষজ ও ঔষধে গুনাগুন। গাঁদা ফুলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক উপাদান যা ব্রণ ফোড়া ইত্যাদিতে এই ফুলের পাতার পেস্ট লাগালে অনেক উপকার পাওয়া যায়। এই গাছের ফুল ও পাতা সবকিছুই উপকারিতা রয়েছে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফিটি আমি একটি পার্ক থেকে করেছি। পার্কের রাস্তার ধার দিয়ে এই গাঁদা ফুল গাছ গুলো ছিল। তখন আমি এই গাঁদা ফুল গাছগুলোর কিছু ফটোগ্রাফি করি। আজকের ব্লগে তোমাদের সাথে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250702_114959.jpg

IMG_20250702_115001.jpg

IMG_20250702_115041.jpg

IMG_20250702_115036.jpg

IMG_20250702_115000.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গাঁদা ফুল আমার বেশ ভালো লাগে।। গাঁদা ফুলের অনেক ঔষধি গুনাগুন আছে। গাঁদা ফুলের সম্পর্কে আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। আর সাথে এমন সুন্দর গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি দেখে আরো বেশি ভালো লাগলো।

 last year 

আসলে গাঁদা ফুল বাংলাদেশের জনপ্রিয় ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার মাধ্যমে বেশ কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আর সুযোগ হলো।

 last year 

গাঁদা ফুল আমার ভীষণ ভালো লাগে একদিকে ফুল ফোটে অন্য দিকে কুড়ি হতে থাকে। আপনি গাঁদা ফুলের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। সাদা ফুল সম্পর্কে অনেক সুন্দর পোস্ট আপনি আজকে করেছেন ধন্যবাদ।

 last year 

পার্কে গেলে অনেক রকমের ফুল গাছ দেখা যায়। আর সেই ফুল গাছগুলো দেখতে ভালো লাগে। গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।

 last year 

সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আর গাঁদা ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই ফুল আপনার কাছ থেকে দেখে অনেক খুশি হলাম৷ আর আপনার এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷

 last year 

ভাইয়া আপনি তো খুব সুন্দর করে গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। গাঁদা ফুল পার্কে এবং বিভিন্ন জায়গাতে গেলে কমবেশি অনেক দেখা যায়। আর আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ গাঁদা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64157.23
ETH 1797.50
USDT 1.00
SBD 0.39