খুব ব্যস্ত হবে একটা দিন গেল

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

housebuilding-3102324_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের দিনের কিছু কার্যক্রম নিয়েই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এই ব্লগে। আসলে দিন যাচ্ছে আর আমাদের সবার কাজের পরিধি অনেক বেড়ে যাচ্ছে। এই জন্যই সময়ের সাথে সাথে সবার ব্যস্ততা বেড়ে যায় । অনেকদিন ধরেই আমার কাজের অনেক ব্যস্ততা চলছে। আসলে আমাদের বাড়ি তৈরির কাজ চলছে সেই কারণেই অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে । আজকেও বাড়ি তৈরীর কাজ ছিল। সকালে মিস্ত্রিরা কাজ করে গেছে তারপরে কিছু কিছু বাদ ছিল কাজ কিন্তু মিস্ত্রিরা করতে চাইছিল না ।

আসলে মিস্ত্রীরা ফাঁকি দেওয়ায় একপ্রকার ওস্তাদ । তাদের কিছুই যায় আসে না কোন কাজ কেমন হলো তাই নিয়ে। যাইহোক, আজ তারা তাদের মত কাজ করে চলে যায় এবং কিছু কাজ আমি বাকি দেখতে পাই । তাই তাদের আশায় বসে না থেকে নিজেই কাজে লেগে পড়ি । এক প্রকার রাজমিস্ত্রির কাজ করতে নেমেছিলাম সেরকমই বলা চলে । এভাবে কাজ করতে পেরে নিজের কাছে ভালো লাগছিল কারণ কিছু কাজ দেখতে দেখতে শিখে গেছি। তাছাড়া নিজের কাজের ক্ষেত্রে লজ্জাই বা কিসের! যে কোন ধরনের কাজ করাই ভালো ব্যাপার। এই কাজ করতে করতে প্রায় সন্ধ্যার দিকে আমার কাজ সম্পন্ন হয়। পুরো ব্যস্ত ভাবে দিনটা যায়। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে বাড়ির উদ্দেশ্যে আসি। তাছাড়া বাড়িতেও এসে দেখি অনেক কাজ করার বাকি। তারপর সেগুলোও করি । এইভাবে পুরো দিনই আমার ব্যস্ত ভাবে কেটে যায় আজ।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে ভাইয়া দিন দিন সবাই অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে। আর বাড়িতে কোন কাজ থাকলে নিজেকে একটু বেশি ব্যস্ত রাখতে হয়। যাইহোক বেশ ভালো সময় কাটিয়েছেন নিশ্চয় কাজের মাধ্যমে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39