জীবনে দু'জন ভালোবাসার মানুষ (পর্ব - ০১)
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে আমার দুজন ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে দুপুরবেলা অবসর সময়ে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম তখন ছোটবেলার বেশ কিছু স্মৃতি মনে করছিলাম বিশ্রাম নিতে নিতে। আর আমার এই ছোটবেলার স্মৃতিগুলোর অধিকাংশ অংশ জুড়েই রয়েছে আমার ঠাকুরদা ও ঠাকুমা। আর আজকে আমি আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ দুজন প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা শেয়ার করবো। ছোটবেলা থেকেই আমার অধিকাংশ সময় আমি আমার ঠাকুরদা ও ঠাকুমার সাথে কাটিয়েছি। বলতে গেলে ছোটবেলায় আমার প্রথম হাঁটতে শেখা আমার ঠাকুরদার হাত ধরেই।
ছোটবেলা থেকেই আমি বাড়ির প্রত্যেকেরই আদরের ছিলাম। আমাকে সকলে অনেক ভালোবাসতো। কিন্তু আমি সব থেকে বেশি ভালবাসতাম আমার ঠাকুরদায় ঠাকুমাকে। যদিও আজকে প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার সেই ভালোবাসার মানুষ দুটোর মধ্যে একটি মানুষকে আমি হারিয়ে ফেলেছি। কাউকে হারিয়ে ফেলার কষ্ট যে ঠিক কি হয় আমি জানতাম না। কিন্তু আমার সবথেকে ভালোবাসার ও কাছের মানুষ আমার ঠাকুরদাকে হারিয়ে আমি সেটা উপলব্ধি করেছি। কিন্তু তারপরেও মনে হয় সে আমার আশেপাশে সব সময় থাকে। যদিও ঠাকুরদাকে হারিয়ে ফেলেছি কিন্তু আরেকজন ভালোবাসার মানুষ আমার ঠাকুমা এখনো আমাদের মাঝে আছে।
চলবে..
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ঠাকুরদা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে,এটা জেনে খুব খারাপ লাগলো ভাই। আসলে দাদা দাদীর সাথে কাটানো সময় গুলো কখনোই ভুলা যায় না। বিশেষ করে উনাদের মুখ থেকে শোনা মজার মজার গল্প গুলো সবসময়ই মনে পড়ে আমাদের। আমার দাদা এবং দাদি দু'জনেই মারা গিয়েছে। যাইহোক পোস্টটি মনে হয় ছোট হয়ে গিয়েছে ভাই। আরেকটু বড় হলে পোস্টটি পড়ে আরও ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে।