নীলকন্ঠ ফুলের কুঁড়ির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো অপরাজিতা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমি আমার এক বন্ধুর বাড়ির বেলকনি থেকে তুলেছি। তার বেলকনিতে এই অপরাজিতা গাছ ছিল। আমার শেয়ার করা ফটোগ্রাফির গাছটিতে একটিমাত্র অপরাজিতা ফুলের কুঁড়ি ছিল যেটি এখনো ফোটেনি। অপরাজিতা ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়। এর গাঢ় নীল রং চোখে আলাদা রকম এক প্রশান্তি নিয়ে আসে। গাঢ় সবুজ পাতাগুলোর মাঝে একটি মাত্র নীল রঙের ফুলের কুঁড়ি দেখে মনে হচ্ছে পাতাগুলো পরম মমতায় ফুলের কুঁড়িটিকে আগলে রেখেছে। অপরাজিতা ফুল শুধু সৌন্দর্যে ভরপুর নয়। এর রয়েছে নানা ঔষধি ও ভেষজ গুনাগুন। অপরাজিতা ফুলের নীল চা স্বাস্থ্যের জন্য উপকারী। এই অপরাজিতা ফুল গাছ আয়ুর্বেদিক ঔষধি গাছ হিসেবেও পরিচিত। অপরাজিতা ফুল নীল ও সাদা রংয়ের হয়ে থাকে। আমার শেয়ার করা আজকের ফুলটি হলো নীল রঙের। যাইহোক, আমার আজকের শেয়ার করা গাছটিতে একটি মাত্রই কুঁড়ি দেখা যাচ্ছে। তবে গাছটির অন্যান্য জায়গায় আরও অনেকগুলো কুঁড়ি ছিল। সেগুলো অনেকটা উপরে ছিল। তবে আমি গাছটির নিচ থেকেই কিছু ফটোগ্রাফি করেছি। আর যে ফটোগ্রাফি গুলোই আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250621_153721.jpg

IMG_20250621_153715.jpg

IMG_20250621_153721_1.jpg

IMG_20250621_153714.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমার ভীষণ পছন্দের ফুলগুলির মধ্যে একটি এই নীলকন্ঠ ফুল। আমাদের বাড়িতে আগে অনেক নীলকন্ঠ ফুলের গাছ ছিল কিন্তু বর্তমানে একটিও গাছ নেই। আপনার তোলা এই নীলকন্ঠ ফুলের গাছের এবং কুড়ির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। গাছ ভর্তি ফুল ফুটে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে।

 last year 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুব চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে আপনার শেয়ার করা এই নীলকন্ঠ ফুলের কুঁড়ির ফটোগ্রাফিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

নীলকন্ঠ ফুল আমি দেখেছিলাম৷ আজকে এই নীলকন্ঠ ফুলের কুড়ির ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে আপনি এত চমৎকার একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনি খুবই সুন্দর বর্ণনা শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62403.07
ETH 1753.89
USDT 1.00
SBD 0.39