শৈশবে ঘটে যাওয়া একটি ঘটনা : একশত টাকা (পর্ব -০২)

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

আজকের ব্লগে তোমাদের সাথে আমার শৈশবে ঘটে যাওয়া একটি ঘটনার দ্বিতীয় পর্ব শেয়ার করবো।

rupee-gb6f92f317_640.jpg

ইমেজ সোর্স

প্রথম পর্বের লিংক

বাড়িতে যাওয়ার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করে, "সেই ১০০ টাকা কোথায় ?" তখন আমি মাকে জানায়, সেই টাকা আমি স্কুলে রেখে টিফিন খেতে এসেছি । তখন মা একটু রেগে গিয়ে বলে, "তুই টাকা না নিয়ে কেন এসেছিস?"। তারপর মা আমাকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার পরামর্শ দেয়। মায়ের মন, সে যেন কিভাবে টের পেয়ে গিয়েছিল এই টাকা নিয়ে আমার সাথে একটা খারাপ বিষয় হতে যাচ্ছে তাই আমাকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছিল। যদিও আমি তখন যথেষ্টই ছোট তবে এই বিষয়গুলো আমার স্পষ্ট মনে আছে। কোনরকম বাড়িতে একটু খেয়ে আমি পুনরায় স্কুলে চলে আসি এবং স্কুলে আসার পরে আমি প্রথমে ক্লাস রুমে গিয়ে আমি যে বইয়ের মধ্যে টাকা টা লুকিয়ে রেখেছিলাম সেই বইয়ের পেজ গুলো চেক করতে থাকি।

অনেক খোঁজাখুঁজির পরেও আমি আমার সেই টাকা টা আর খুঁজে পাই না। আমি আমার টাকা টা খুঁজে না পেয়ে, মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থার মধ্যে পড়ি। ব্যাপারটা কি হলো আমি তখন বুঝতেই পারছিলাম না। আমি কি করবো বুঝতে না পেরে কান্নাকাটি শুরু করে দেই কারণ এই ১০০ টাকা হারালে পুজোর সময় আমাকে আর কোন টাকা দেবে না এই ভয় কাজ করছিলো। এই ১০০ টাকা আমার জন্য অনেক বড় বিষয় ছিল সেই সময়। বাড়ি থেকে পুজোর আগে আমাকে টাকা দেওয়ার সময় বলেছিল এই টাকা সাবধানে রাখতে। যেহেতু টাকা টা পুজোর বেশ কিছু দিন আগে দিয়েছিলো তাই এই বিষয়ে আমাকে বার বার সাবধান করে দিয়েছিল। তখন এইসব কথাও বার বার আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিলো। এই ১০০ টাকা না পেলে আমি বাড়িতে যেতে পারবো না এরকম অবস্থা ছিল তখন আমার।

ভুলটা তো আমারই ছিল, যেখানে বাড়ি থেকে আগে থেকেই সব ভাবে সাবধান করে দিয়েছিল তার পরও সেই টাকা টা আমি হারিয়ে ফেলেছিলাম। টিফিন পিরিয়ড শেষ হলে আমাদের ক্লাস শুরু হয়। টিফিনের পরে একটা ম্যাডামের ক্লাস ছিল। ম্যাডাম ক্লাসে এসে আমার কান্না দেখে আমার কাছে এসে কান্নার কারণ জিজ্ঞেস করে। আমি ম্যাডামকে, কিভাবে কি হয়েছে সবকিছু বিস্তারিতভাবে বলি। টাকা টা কোনভাবে খুঁজে পাওয়া যায় কিনা তাই নিয়ে ম্যাডাম ক্লাসের সবার সাথে কথা বলে।

ম্যাডাম তখন একটি বুদ্ধি এপ্লাই করেছিল এই টাকা টা খুঁজে পাওয়ার জন্য। ম্যাডামের বুদ্ধি টা আমার কাছে খুব ভালো লেগেছিল। কাউকে অপমান না করে টাকা খুঁজে পাওয়ার একটা উপায় ছিল সেটি। ম্যাডাম তখন ক্লাস রুমের সবার উদ্দেশ্যে বলে, "তোমরা যদি কেউ এই টাকা টা নিয়ে থাকো তাহলে তা দিয়ে দিতে পারো কিন্তু সরাসরি দিতে হবে না" । তোমরা এক এক করে সবাই বাথরুমে যাও এবং কেউ যদি টাকা টা নিয়ে থাকো তাহলে সে বাথরুমের একটা কর্ণারে গিয়ে ফেলে আসো । তাহলে কে নিয়েছে সেই ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। সবার যাওয়া শেষ হলে তখন সেই জায়গাটি দেখা হবে।

চলবে...

আজকে শেয়ার করা শৈশবে ঘটে যাওয়া একটি ঘটনার দ্বিতীয় পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41