কাঁটা মুকুট গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টের ফটোগ্রাফিটি হলো কাঁটা মুকুট গাছের ফটোগ্রাফি। কাঁটা মুকুট গাছ মূলত একপ্রকার কাণ্ড জাতীয় শুল্মজাতীয় উদ্ভিদ। এই কাঁটা মুকুল গাছের ডাল গুলোতে থাকে ধারালো কাঁটা এবং মাঝে মাঝে থাকে এর ছোট ছোট উজ্জ্বল রঙের ফুলগুলো। এই কাঁটা মুকুট গাছের ফুলগুলো লাল,গোলাপি ও হলুদ রঙ্গের হয়ে থাকে। গাছের ডালগুলো জুড়ে সবুজ রংয়ের পাতা এবং পুরো কাজ জুড়ে কাটার মাঝে ছোট ছোট এই ফুলগুলো দেখলে সত্যি মন ভরে যায়। আমার আজকে শেয়ার করা কাঁটা মুকুট গাছের ফুলগুলো লাল কালারের। এই কাঁটা মুকুট গাছের জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। গাছে সামান্য জল ও অল্প আলোতেই এই গাছ সুন্দর ভাবে বেড়ে ওঠে। এই গাছগুলো বাড়ির বারান্দা, ছাদ ও বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই গাছগুলো দারুণ একপ্রকার গাছ। এই গাছের গোড়ায় বেশি জল দিলে গাছের গোড়া নষ্ট হতে পারে। কারণ এটি একটি সাক্যুলেনট উদ্ভিদ। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই কাঁটা মুকুট গাছের ফটোগ্রাফি আমি আমার এক বন্ধুর বাড়ির ছাদবাগান থেকে করেছিলাম। তার বাড়ির ছাদ বাগানে বিভিন্ন ধরনের কাঁটা মুকুট গাছ ছিল। কিন্তু অন্যান্য গাছগুলোতে ফুল ছিল না। এই একটি গাছের ডালে দুটো লাল রঙের কাঁটা মুকুট ফুল ধরে ছিল। সবুজ পাতার মাঝে এবং ছোট ছোট লাল দুটো ফুল দেখতে বেশ ভালো লাগছিল। তাই সেই সময় আমি এর ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250619_121858.jpg

IMG_20250619_121855.jpg

IMG_20250619_121856.jpg

IMG_20250619_121906.jpg

IMG_20250619_121905.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাঁটা মুকুট গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। এই ফুল দেখতে অনেক সুন্দর। দারুণ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39