রঙ্গন ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। আর এই ফুলটির নাম হলো রঙ্গন ফুল। এই রঙ্গন ফুল প্রকৃতির এক অনবদ্য উপহার। রঙ্গন ফুলের উজ্জ্বল রং, ঘন গুচ্ছবদ্ধ পাপড়ি এবং সবুজ পাতার সাথে মিশে এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। রঙ্গন ফুলের একটি গুছে একসাথে অনেকগুলো ছোট ছোট ফুল হয়ে থাকে। আর এই কারণে গাঢ় রঙিন থোকায় থোকায় ধরে থাকা ফুলের সৌন্দর্যে চোখে আলাদা রকম এক প্রশান্তি আসে। আমার আজকে শেয়ার করা রঙ্গন ফুলটি হলুদ কালারের। ফুলের পেছনে থাকা গাঢ় রঙের সবুজ পাতা এর সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। রঙ্গন ফুল সাধারণত লাল, হলুদ, কমলা ও গোলাপি এসব রঙের হয়ে থাকে। এই ফুল শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয় এর রয়েছে নানা আয়ুর্বেদ গুণাগুণ। এই ফুল গাছগুলো স্কুল, কলেজ, রাস্তার ধার দিয়ে এবং ছাদে ও বাড়ির সামনে লাগানো হয়ে থাকে। আর বাড়ির সামনে এই ফুল গাছগুলো লাগালে গাছগুলো যখন অনেকটা বড় হয়ে যায় তখন গাছে থাকা শত শত ফুল যেন সেই জায়গা সৌন্দর্য অনেকক্ষণ বাড়িয়ে দেয়। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফিটি আমি আমার এক বন্ধুর বাড়ির ছাদবাগান থেকে করেছি। তাই ছাদ বাগানে হলুদ সহ লাল ও গোলাপি কালারের রঙ্গন ফুল গাছ ছিল। সেই গাছগুলোতে ফুল ছিল না শুধুমাত্র এই গাছটিতেই ফুল এসেছিল। তাই আমি এই গাছের কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তাহলে আমার শেয়ার করা রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250626_143323.jpg

IMG_20250626_143328.jpg

IMG_20250626_143332.jpg

IMG_20250626_143328_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙ্গন ফুল দেখতে বেশ ভালো লাগে। তবে এই হলুদ রঙের রঙ্গন ফুলটি প্রথম দেখছি ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর লাগছে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো। আপনি সুন্দর করে বিস্তারিত লিখেছেন যা পড়েও বেশ ভালো লাগলো।

 last year 

বেশ ভালো লাগলো আপনার বন্ধুর বাড়ির রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো। রঙ্গন ফুল বেশ ভালো লাগে দেখতে। প্রত্যেকটি রংয়ের ফুল বেশ সুন্দর এবং আকর্ষণীয় হয়। এত সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলি দেখে বেশ ভালো লাগলো।

 last year 

বন্ধুর বাড়ির ছাদ বাগান থেকে আপনি দেখছি চমৎকার রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে রঙ্গন ফুলগুলো আমাদের এদিকে অনেক দেখা যায়। এ ফুলগুলো দেখতে যেমন ভালো লাগে ফুলগুলো সৌন্দর্য অসাধারণ। খুব সুন্দর করে রঙ্গন ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের শেয়ার করা এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি৷ যেভাবে আপনি আজকের সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই ফুলের ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ এখানে এই রঙের ফুলটি আমি আর কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে দেখে অনেক বেশি ভালো লাগছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39