জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি। আমার বাড়ির ছাদ বাগানে বেশ অনেকগুলো জবা ফুল গাছ রয়েছে।আর গাছগুলোতে সারা বছরই ফুল ফুটে থাকে।আর আমার ছাদ বাগানে অনেক কালারের এবং জাতের জবা ফুল গাছ রয়েছে।আর গাছগুলোতে যখন ফুল ফুটে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতা গুলোও অনেক সজীব হয়ে উঠেছিল। পাতাগুলো সামনে থেকে দেখতে চোখে আলাদা রকম একটা শান্তি অনুভব হচ্ছিল।আর এই জবা ফুল ও এর পাতার অনেক ভেষজ গুনাগুন রয়েছে।জবা ফুল আমাদের পুজোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে।আর সেই জন্যই আমার বাড়ির ছাদ বাগানে অনেক জবা ফুল গাছ রয়েছে। আমার আজকের শেয়ার করা জবা ফুল গাছটি খুব বেশি বড় নয়।আর এই গাছে এবারই প্রথম ফুল হবে।এর আগে গাছটিতে কোন ফুল হয়নি।এইবারই গাছে প্রথম কুঁড়ি এসেছে।আর এই জবা ফুল গাছটি লাল কালারের।গাছটি যখন আমি নার্সারি থেকে কিনেছি তখন সেখান থেকে বলেছিল এটি লাল কালারের জবা ফুল গাছ।আমার বিভিন্ন কালারের এবং বিভিন্ন জাতের জবা ফুল গাছ ছাদ বাগানে রয়েছে। যাইহোক, আমি আজকে সকালে একটু ছাদে গেছিলাম তখন দেখি নতুন জবা ফুল গাছটিতে বেশ কয়েকটি ফুলের কুঁড়ি এসেছে। আর কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো যেহেতু দেখতে অনেক সজীব সুন্দর লাগছিল। তাই তখন এর কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকে আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আবার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250619_121828.jpg

IMG_20250619_121823.jpg

IMG_20250619_121818_1.jpg

IMG_20250619_121823_1.jpg

IMG_20250619_121818.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ছাদ বাগানে অনেক জবা ফুল ফুটেছে জেনে ভালো লাগলো।জবা ফুল আমরা খুবই পছন্দের ফুল আর নানান কালারের ও জাতের জবা ফুল হয়ে থাকে জন্য বেশি ভালো লাগে। আপনার জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি দারুণ লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনার ছাদ বাগানের এই জবা ফুল গাছটিতে কুড়ি ধরেছে দেখে ভালো লাগলো। জবা গাছের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। আপনার ছাদ বাগানের জবা ফুল গাছগুলি সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো।

 last year 

আপনি দেখছি জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি করেছেন। আর জবা ফুল গাছ এবং ফুল অনেক কাজে লাগে। ছাদের উপর প্রথম জবা ফুলের কুঁড়ির সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সব সময় শুধুমাত্র জবা ফুল দেখে আসছি এবং এর ফটোগ্রাফি গুলো দেখা হয়ে থাকে৷ তবে আজকে যেভাবে আপনি এই জবা ফুলের কুড়ির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এরকম ফটোগ্রাফি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম একটি ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এখানে এই ফটোগ্রাফি গুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফির সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39