বার্থডে গিফট কিনতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে
স্বাগতম। আজকের ব্লগে আমার এক পরিচিত ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার কাকুর ছেলের বার্থডে দুই দিন পরে তার জন্যই বার্থডে গিফট কিনতে যাব বলে আজ ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই বিকাল বেলা চলে যায় বিভিন্ন জায়গায় কেনাকাটার উদ্দেশ্যে। আমার কাকুর ছেলের বয়স খুব বেশি না, এইবার পাঁচ হবে। তাই প্রথমে ভেবেছিলাম তার জন্য কোন খেলনা গিফট করবো। তবে খেলনা দিলে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাই অনেক ভাবনাচিন্তার পরে এবং মায়ের সাথে পরামর্শ করার পরে চিন্তা করলাম ভাইকে এই শীতের সময় একটি জ্যাকেট গিফট করবো।

20241226_194542.jpg

20241226_194540.jpg

20241226_194015.jpg

জামা কাপড় কেনার জন্য আমাদের এখানে বেশ কয়েকটি শপিংমল রয়েছে। ঐসব জায়গায় কম দামের মধ্যে বেশ ভালো ভালো ড্রেস পাওয়া যায়। মাঝে মাঝে সেখান থেকে কিনে থাকি আমি। সেই জন্য কিছু জায়গা ঘোরার পরে আমি গেছিলাম জুডিও তে। সেখানে গিয়ে বাচ্চাদের সেকশনেকে বিভিন্ন ধরনের জামা কাপড় গুলো দেখলাম। ছোট বাচ্চাদের জামা কাপড় আগে তেমন একটা কেনা হয়নি সেই কারণে একটু কনফিউশনেই ছিলাম কোনটা কিনলে ভালো হবে বা কোনটা ভালো হবে না এই নিয়ে। তবে অনেক দেখার পরে অবশেষে একটা সোয়েটার আমার বেশ পছন্দ হয়। যেহেতু শীতের সময় তাই মনে হয় এই গিফটটাই তার জন্য বেশি পছন্দের হবে। এর দাম ৬০০ টাকা নিয়েছিল। দামটা মোটামুটি ঠিকই নিয়েছিল, খুব বেশি নিয়েছিল সেটা বলবো না। যাই হোক, সেখান থেকে কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়ি আমি। তারপর বাইরে এসে দোকান থেকে দুটি চকলেট কিনে রাখি পরের দিন দেওয়ার জন্য। এভাবেই বার্থডে গিফট কেনা সম্পন্ন হয় আজকে আমার।

20241226_200419.jpg

20241226_200425.jpg

20241226_200423.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা বেশ ভালো করেছেন। খেলনা না দিয়ে এই শীতের সময় একটা জ্যাকেট উপহার দিয়েছেন। আসলে ছোট বাচ্চাদের খেলনার অভাব থাকে না। আর খেলনা কিছুদিন গেলেই নষ্ট হয়ে যাবে। তবে জ্যাকেট বেশ কাজে দিবে এই শীতে। জ্যাকেটের সাথে চকলেট কিনেছেন জেনে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনার কাকুর ছেলেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানায় আমার পক্ষ থেকে। দুই দিন পরে তার জন্ম দিন ।তার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দরতম হয়ে উঠুক এই কামনা করি।তার জন্ম দিনের উপহার কিনার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি দেখতেছি জন্মদিনের চাচাতো ভাইয়ের জন্য গিফট কিনলেন। তবে এটি ঠিক বলেছেন খেলাধুলা কিনলে নষ্ট হয়ে যায়। আপনার মায়ের সাথে পরামর্শ করে জ্যাকেট কিনেছেন এটি শুনে ভালো লাগলো। তবে ৬০০ টাকা আমার মনে হয় জ্যাকেটের দাম বেশি হয় নাই। যাইহোক চাচাতো ভাইয়ের জন্য চকলেটও কিনেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 2 years ago 

আসলে বাচ্চাদের জামাকাপড় কিনতে গেলে বেশ ঝামেলা লাগে। কারণ পারফেক্ট সাইজ না হলে রিটার্ন দিতে হয়। যাইহোক আপনার কাকুর ছেলের বার্থডে উপলক্ষে সোয়েটার কিনেছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38