ভিডিওগ্রাফি || পাকা ধানের ক্ষেতের ভিডিওগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। তোমরা সবাই জানো যে মাঝে মাঝেই তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আসলে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার মাধ্যমে যেকোন জিনিসকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আমি বিভিন্ন সময়ে একটু সময় বের করতে পারলেই কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি। আমাদের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গা গুলো আছে মাঝে মাঝেই সেখানে বন্ধু-বান্ধব অথবা পরিচিত কোন মানুষের সাথে সেখানে গিয়ে থাকি। আসলে প্রকৃতির মাঝে যাওয়ার সুযোগ হলে নিজের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমি সাধারণত বিকালের সময়টাতে এই ধরনের জায়গায় গিয়ে থাকি। আসলে বিকালের সময় প্রকৃতির একটা আলাদা রূপ দেখা যায়।যা আমার অনেক ভালো লাগে।

20241126_160703.jpg

20241126_160700.jpg

আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বিশাল বিলের মত অংশ রয়েছে। সেখানে অনেক ফসলের জমিও রয়েছে সেসব ফসলের জমিতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়ে থাকে। আমি কয়েকদিন আগেই সেখানে গেছিলাম সেখানে গিয়ে দেখি ধানের চাষ করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। আর সেই ধানগুলো পেকে গেছে ধানক্ষেতের অনেক ধানই কেটে নেয়া হয়ে গেছে। অর্থাৎ সেই ধানগুলো কৃষক তার ঘরে নিয়ে গেছে আরও কিছু পাকা ধান মাঠে ছিল যেগুলো আমি দেখছিলাম আর আমার অনেক ভালো লাগছিলো। এরকম পাকা ধানের ক্ষেত সাধারনত গ্রামে গিয়ে দেখা যায়। আমাদের এসব জায়গায় এই জিনিসটা দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লাগে। যাইহোক,ধানের ক্ষেতে এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সেদিন যে ভিডিওগ্রাফিটি করেছিলাম তা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা,পশ্চিমবঙ্গ।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 2 years ago 

Screenshot_20241129-122729_Chrome.jpg

Screenshot_20241129-122545_X.jpg

Screenshot_20241129-122127.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পাকা ধানের ক্ষেতের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ভিডিও করেছেন। এই দৃশ্যগুলো দেখে সত্যি গ্রাম বাংলায় যেন ফিরে যেতে ইচ্ছা করলো।

 2 years ago 

মাঠ জুড়ে সোনালী ধান দেখতে অপূর্ব লাগে। আপনি সোনালী ধানের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। হেমন্ত শেষে যখন এই সোনালী ধান মাঠের পর মাঠ হয়ে থাকে মাঠের দৃশ্যটাই পাল্টে যায়। সকালে ধানগুলো শিশির ফোটাই ভিজে থাকে তার ওপর যখন রোদ পড়ে তখন দেখতে বেশি সুন্দর লাগে। পড়ন্ত বিকেলে ধানের আলাদা একটা রূপ দেখতে পাওয়া যায়। আপনি পড়ন্ত বিকেলে ধানক্ষেতের ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন । ভিডিওটি ভালো লাগলো।

 2 years ago 

পাকা ধানের ক্ষেত দেখতে খুব ভালো লাগে। তাই তোমার এই ভিডিওগ্রাফি সবদিক থেকে অসাধারণ হয়েছে ভাই। ভীষণ সুন্দর স্টিল ছবিগুলিও। এমন এক জিনিস চা ভীষণ অবহেলিত, কিন্তু তাও সৌন্দর্যের সৃষ্টি করে। কারী অবহেলিত জিনিসগুলিও আমাদের কাছে অনেক মূল্য রাখে।

 2 years ago 

কমিউনিটির নতুন নিয়ম অনুযায়ী নমিনেশন চালু রাখার জন্য কিছু টাস্ক প্রতিদিন কমপ্লিট করতে হবে এবং সেগুলোর স্ক্রিনশট পোষ্টের কমেন্টে শেয়ার করতে হবে। সেগুলা না করলে পোষ্ট নমিনেশনে যাবে না, টাস্কগুলো দেখে নিন-

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 2 years ago 

টাস্কগুলো কমপ্লিট করে দিয়েছি দাদা।

 2 years ago 

ওকে ঠিক আছে।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাকা ধানের ক্ষেতের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পাকা ধানের ক্ষেতের ভিডিওগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। আসলে সোনালী ধান ক্ষেতের ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

এমন দৃশ্যগুলো দেখলেও যেন প্রাণ জুড়িয়ে যায়। আহ কী চমৎকার। সোনালী রঙের ধান পেকে ভরে গিয়েছে মাঠ। চমৎকার করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। অসাধারণ লাগছে এককথায়। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম পাকা ধান সাধারণত গ্রাম অঞ্চলের দিকে দেখা যায়। আজকে আপনি চমৎকার পাকা ধান ক্ষেতের ভিডিওগ্রাফি করেছেন। এখন শীতকাল এই সময় পাকা ধান ক্ষেত দেখা যায় জমিতে। তবে আপনার ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। বাড়ি থেকে দূরে বিলের মধ্যে ধান ক্ষেতের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38