You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ ব্যবহার যখন অসংযত ]

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার আবোল তাবোল জীবনের গল্প গুলোর মাঝে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারি না। কিন্তু আপনি যে কথাগুলো বলে গেছেন চাকরি জীবনে দৈর্ঘ্য ১০-১৫ বছর সর্তকতা থাকার পরেও একটা ভুল ই সব ধ্বংসের মূল হতে পারে। আবার এটাও ঠিক বলেছেন দিনশেষে আমরা কি আসলে মানুষের কাতারে দাঁড়াতে পারছি। তবে আমাদের প্রত্যেকেরই উচিত সংযত এবং বিনয় হওয়া। সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ, আর আমাকে দেখতে হবে আমি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করছি কিনা। আমি মনে করি চাকরি জীবনটা হচ্ছে দাঁড়িপাল্লার মত, আপনি যত ভালো কাজে এই করেন না কেন আপনার ভালো কাজের পাল্লাটা ভারী হবে না। আর একটা ভুল করবেন সেই পাল্লাটাই এতটাই ভারী হবে যা আপনি কল্পনাও করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 64352.38
ETH 1813.56
USDT 1.00
SBD 0.39