You are viewing a single comment's thread from:

RE: স্বপ্নের পদ্মা সেতু।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনার স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দীর্ঘদিন পর নানান প্রশ্নের সম্মুখীন হওয়ার পরও চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত উন্মুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতু। তবে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয় যে আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দক্ষিণবঙ্গের মানুষের কষ্টের সীমা ছিল। যাতায়াত ব্যবস্থা টিভিতে দেখতাম যে মানুষের ভোগান্তির শেষ ছিলোনা। একদিনে হয়তো কেউ বাড়ি যেতে পারেনি। তবে এখন পদ্মা সেতু হওয়াতে অনেকটা সহজ হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে টিভিতে এবং কি ফেসবুকে এবং নানান ধরনের মিডিয়ি গুলোতে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান গুলো দেখলাম, খুবই ভালো লাগলো। এখন আপনার অনুভূতি গুলো আরো বেশি ভালো লাগলো। আমাদের মাঝে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62578.40
ETH 1778.40
USDT 1.00
SBD 0.39