You are viewing a single comment's thread from:

RE: গতকাল রাতের অনুভূতি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে ভাইয়া আমি মনে হয় আমার জীবনে সবচেয়ে স্পেশাল একটা অনুষ্ঠান উপভোগ করলাম। খুবই আনন্দ উপভোগ করেছি তবে আপনার একটি কথা আমার খুবই খারাপ লেগেছে। আর খারাপ কেনইবা লাগবে না। আপনারা আমাদের জন্য নিরলসভাবে এত পরিশ্রম করার পরেও আপনাদের সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে তখন সেটা অবশ্যই খারাপ লাগারই কথা। আপনার অনুভুতি গুলো ছিল অন্যরকম। আপনার জীবনের সেরা গল্পটি আপনি আমাদেরকে শুনিয়েছেন। আপনার ভালবাসার গল্পটি শুনে সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মনে হয় যেন বুকের ভিতর চিনচিন করছিল সেই পুরনো স্মৃতি আমারও মনে পড়ে গেল। তবে আপনি অসাধারণ ভাবে আপনার জীবনের সেরা গল্পটা আমাদের মাঝে উপস্থাপন করেছে। আর বিশেষ করে আপনাদের সবাইকে একসাথে দেখা এটাতো আমার কাছে স্বপ্নের মতো ছিল। স্বপ্ন দেখাটা যে এভাবে বাস্তবে রূপ নিবে সেটা কখনো কল্পনা করেন। সুফিয়া এবং হীরা ভাবির কেক কাটার অনুষ্ঠানটি ছিল বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলা ব্লগ এর জন্মদিনের শুভ পরিণতি। সত্যি ভাইয়া আপনি বর্ষপূর্তি উপলক্ষে আমাদের হাংআউট এর পুনরাবৃত্তি আপনার মনের অনুভূতি গুলো আবার সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম, প্রিয় সুপারহিরো সুমন ভাই।

Sort:  
 4 years ago 

আপনার অনুভূতি পড়ে সত্যি আমার খুব ভালো লাগলো। 💝

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38