You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি আয়োজন নিয়ে আবেগের অনুভূতি

in আমার বাংলা ব্লগ4 years ago

সত্যি কথা বলতে ভাইয়া, আমার বাংলা ব্লগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আপনার চাওয়া-পাওয়া এবং কি পুরো সপ্তাহ আপনার তৃপ্তি এবং আপনার সফলতা আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। আর আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমরা সব সময় সুযোগ সন্ধানী এবং নিজের ভালোটাই সব সময় খুঁজি। আপনি ঠিক বলেছেন আপনারা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারাও আমাদের মত রক্তে মাংসে গড়া মানুষ কোন রোবট নয়। আর আমি মনে করি আমার বাংলা ব্লগে আপনাদের মত মডারেটরগণ পেয়ে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। কারণ আমাদের ভুলগুলো আপনারা বরাবরই সংশোধন করে দেন এবং উৎসাহ দিয়ে যাচ্ছে। আপনার আজকের এই কবিতার লাইনগুলো আমার জন্য যথার্থ।

আমার বাংলা ব্লগ মানে হৃদয়ের আবেগ
আমার বাংলা ব্লগ মানে জাগ্রত বিবেক
আমার বাংলা ব্লগ মানে ভালোবাসার বন্ধন।

আমি আবার বাংলা ব্লগে আসার পর পেয়েছি আমার শ্রদ্ধাভাজন মডারেটর ঘন। যাদের আশা ভালবাসা অনুপ্রেরণায় এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এবং বর্ষ উদযাপন করতে পেরেছি। তবে আমি সব কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং অংশগ্রহণ করেছি। কিন্তু আমার কোন কিছুই চাওয়া পাওয়ার ছিল না। শুধু এটুকুই নিজেকে সান্ত্বনা দিয়ে রাখি হয়তো আমি ভালো কিছু করতে পারি নাই বিধায় আমার ঘাটতি আছে বিধায় হয়তো আমি আজ পুরুস্কার থেকে বঞ্চিত। কিন্তু যেখানে হারজিত নেই সেখানে আনন্দ নেই। আপনার আজকের অনুভূতি গুলো পড়ে শ্রদ্ধা আরও বেড়ে গেল। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38