You are viewing a single comment's thread from:

RE: অবশেষে হাই স্কুল লাইফ থেকে বিদায় নিলাম || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

সত্যি বলেছেন বিদায় শব্দটা খুবই বেদনাদায়ক। আমরা যেখানেই থাকি না কেন যাদের সাথে চলাফেরা করি না কেন বিদায়ের ঘন্টা যখন বেজে যায় তখন বুঝা যায় যে কষ্ট কাকে বলে। তবে আপনি ঠিকই বলেছেন যখন অন্যরা কষ্ট করে তখন সেটা হয়তো অনুভব করা যায়। কিন্তু যখন কষ্টটা নিজের ঘাড়ে এসে পড়ে তখন বুঝা যায় কষ্টের সীমা কতদূর। আপনার মনের ভাবগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাদের বিদায়ের সাথে সাথে আপনাদের গেম স্যার এর বিদায় ঘণ্টা বেজে গেল। তিনি আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেললেন। তাঁর দীর্ঘ জীবনের চাকরির মেয়াদ শেষ হওয়ার কারণে হয়তো আপনাদের সাথে স্যারের বিদায় নিতে হবে। অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে আপনার মনের ভাবগুলো শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল দোয়া করি আপনি ভালো ভাবে পরীক্ষা দিন এবং আমাদের সাথে সময় কাটান।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62707.26
ETH 1744.61
USDT 1.00
SBD 0.39