You are viewing a single comment's thread from:

RE: অণুকাব্য "আবোল তাবোল জীবনের কথা"

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা ভালোবাসার অনলের আগুন জলে ধিকি ধিকি। হৃদয়টাকে প্রতিনিয়ত খাচ্ছে কুরে-কুরে ঘুন পোকার মত। শুধু আশায় থাকি ভালোবাসার সেই একটু পরশ পাওয়ার। তবুও কেন যেন আবোল তাবোল মনে হয় জীবনটাকে। ইচ্ছে করে চলে যাই এই নির্জন প্রান্তরে। দাদা আপনার আবোলতাবোল জীবনের কথাগুলো হৃদয়ের কথা বলে গেছে। অসাধারণ ছিল যে ভালোলাগা প্রকাশ করা অসম্ভব। তবুও কয়েকটা লাইন নিলাম।

অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।

আপনার লেখা প্রতিটি লাইনে ছিল মূল্যবান এবং এর অর্থ মুলক। আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60328.01
ETH 1579.98
USDT 1.00
SBD 0.42