You are viewing a single comment's thread from:
RE: আধো-আধো সকালের সতেজ নিঃশ্বাসে।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমাদের ইসলাম বলেই তাড়াতাড়ি ঘুমাও এবং সকাল সকাল উঠে যাও। আমাদের ইসলাম আমাদেরকে যে বিধি- নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো একজন মানব দেহের জন্য সর্বোকৃষ্ট পন্থা। আমি সব সময়ে সকালে উঠি সেটা আমার ডিউটির কারণে, যেহেতু আমার ডিউটি ভোর পাঁচটায়, তবে আপনার মত গ্রামের দৃশ্য দেখাও আমার কপালে জুটে না। তবে সবচেয়ে অবাক লাগে আপনার ফটোগ্রাফি গুলো দেখলে। আপনি কিভাবে যে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেন, কাছে থাকলে দৌড়ে যেতাম আপনার কাছে শেখার জন্য। আপনার এত সুন্দর একটি সকাল বেলায় ঘুরে বেড়ানো এবং বন্ধুকে নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটানো এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।