You are viewing a single comment's thread from:

RE: নিজের লেখা ছোট একটি কবিতা " উদাসী মন "

in আমার বাংলা ব্লগ4 years ago

বৌদি প্রথমে বলব আমরা যারা মোবাইল কিনবা ল্যাপটপ ব্যবহার করি, দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকার জন্য সমস্যাটা দেখা দেয়। অবশ্য কোনো ভালো চোখের ডাক্তারের পরামর্শ নিলে ঠিক হয়ে যাবে। আর আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন যা সত্যিই অসাধারণ ছিল। ঋতু পরিবর্তনের সাথে সাথে মিল রেখে আপনি আমাদেরকে কবিতাটি উপহার দিয়েছেন। অসাধারণ আপনার কবিতা থেকে আমি কয়েকটা লাইন নিলাম

রুক্ষ শীতের শূন্যতা শেষ - প্রাণ ফিরেছে ধরায়,
অনুভূতির রঙ্গিন ফেরি সর্বাঙ্গে জড়ায়।
গুনগুনিয়ে ভ্রমর চলে, মৌমাছি আছে,
সরিষা ক্ষেতে মধু পাবে , মুকুল আমের গাছে।
বউ কথা কও ডাকছে পাখি, কোকিল ধরে গান।
হৃদয়ে আমার বিধলো বুঝি, মদন দেবের বান!

এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60204.47
ETH 1615.58
USDT 1.00
SBD 0.41