You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত একটি নতুন কবিতা " ঘুম পাগল "

in আমার বাংলা ব্লগ4 years ago

বৌদি কি লিখবো সেটাইতো ভেবে পাচ্ছিনা, হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে। যেগুলো খেয়েছিলাম সেগুলো হজম হয়ে গেছে। তবে আমিও আপনার চেয়ে ঘুম পাগল কম নয়। আমার ঘুম বেশি হওয়ার একটা কারণ আছে, কারণ আমি রাতে ঘুমাতে পারি কম। যাই হোক অসাধারণ একটা কবিতা লিখেছেন ঘুম কে কেন্দ্র করে। আর যেখানে আপনার প্রিয়তমা আমাদের প্রিয় দাদা প্রিয় বধূকে ঘুমোতে দেয় না সেই উপলক্ষে এত সুন্দর একটা কবিতা উপহার পাবো সেটাই বা কম কিসে। আমাদের সাথে এত সুন্দর কবিতাটি শেয়ার করেছেন আসলে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো সে ভাষা হারিয়ে ফেলছি। আপনার কবিতা থেকে আমি কয়েকটা লাইন নিলাম আমার কাছে বেশ দারুন লেগেছে।

যেথায় সেথায় নিদ্রা যাবো সমস্যাতো নাই
মেজাজ খুবই খারাপ হবে ব্যাঘাত যদি পাই,
ঘুমের মাঝেই সুখ যে আমার, ঘুমের নামেই সব
দু চোখ থেকে ঘুম কেড়ে নিও না আমার প্রিয়জন।

সত্যি বৌদি ঘুম এর নামই হচ্ছে দ্বিতীয় মরন। আর ঘুম আসলে দুনিয়ার কোন কিছুই আছে বলে মনে হয় না এবং কি ঘুম এবং মৃত্যু তার মধ্যে তফাৎ নেই বললেই চলে। আর স্বপ্নগুলো যদিও বাস্তব খুব কম হয় কিন্তু ওই স্বপ্ন গুলোর মাঝে হারাবার মত কিছুই থাকে না। আর আমাদেরকে এত সুন্দর একটা কবিতা শেয়ার করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38