You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে"

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা সত্যি বলতে কি এই না পাওয়া ভালোবাসা টা একটু বেশি কষ্ট দিয়ে থাকে। আর আপনার কবিতার উপর আপনি সেটা খুব স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার আকুতি-মিনতি কেন যে বুঝতে চায় না ভালবাসার মানুষগুলো এটা সত্যি খুব কঠিন একটা বিষয়। আর আমাদেরকে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম। আপনার কবিতার প্রতিটি লাইনে ছিল কষ্টদায়ক না পাওয়ার ব্যথা। তবু আমি এই কয়টা লাইন নিলাম।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়
আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

এ লাইনগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আবারো জানাই আপনাকে প্রাণঢালা অভিনন্দন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62587.21
ETH 1770.97
USDT 1.00
SBD 0.39