You are viewing a single comment's thread from:

RE: স্মৃতির অ্যালবামে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আজকে হঠাৎ করে কেন জানি গ্যালারিতে সায়ন বাবুর ছবিটা দেখে একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। কারণ আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে শুধু একটা জিনিস থেকে বঞ্চিত করে রেখেছে জানিনা এটা আল্লাহর পরীক্ষা কিনা। যাই হোক একটা দীর্ঘশ্বাস ছাড়লাম মন চাইছিল কাছে থাকলে দৌড়ে গিয়ে হয়তো কোন নিতাম আদর করতাম কিন্তু সেটা তো আর সম্ভব না। সায়ন বাবু বসতে শুরু করেছে বা হাটতে চায় এটা শুনে খুবই ভালো লাগলো এবং ওর হাঁটার ব্যবস্থা করার জন্য ভাবিকে নিয়ে মার্কেটে গেলেন। চিন্তায় পড়ে গিয়েছেন শেষ পর্যন্ত দুরন্ত গ্যালারি ম্যানাজার আপনাকে সস্থি এনে দিলো যে একটা ব্যবস্থা করে দিতে পারবে, আর পরিশেষে পানির অপর নাম জীবন বিশুদ্ধ পানি পান করা অতি জরুরী আমাদের সবার জন্য। তাই পানির ফিল্টার এর জন্য অন্য মার্কেটে গিয়েছেন যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর করে আলোচনা করেছেন, খুব ভালো লেগেছে। আর সবচাইতে বড় কথা হলো আপনার গল্পগুলি পড়তে ভালো লাগে। আপনি খোলামেলাভাবে আপনার জীবনের সবকিছু আমাদের সাথে শেয়ার করেন তার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম ভাইয়া।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35