You are viewing a single comment's thread from:

RE: দুঃসংবাদ 😫😭।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই ভুলার মত নয়। কিন্তু আপনার রাতে ঘুম হয় নাই এবং সকালবেলা নাস্তা করতে বসছেন আপনার আম্মু ফোন ধরে চিৎকার দিয়ে এই কথাটা শুনে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠলো। আপনার পরিবারে কি হলো যতই নিচের দিকে পড়লাম তত বেশি আগাতটা বারি হতে লাগল। আপনাকেই বা কি বলে সান্তনা দিব, আসলে আমাদের সাথে এমন এমন কিছু হয় যেগুলো আমরা মেনে নিতে পারি না। আর আপনাদের প্রিয় আদি ফুটফুটে ফুলের মত এত সুন্দর একটা শিশু আমি নিজেই ভাবতে পারছিনা কি বলে আপনাকে সান্তনা দিব। যাইহোক ভাইয়া তবু একটা কথাই বলবো মানুষ মরণশীল হয়তো কেউ একদিন আগে চলে যায়, কেউ একদিন পরে। আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নিজেকে সান্ত্বনা দেন নিজেকে শক্ত রাখুন এবং আল্লাহর উপরে ভরসা করে চলুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে স্মৃতির পাতায় থেকে যাবে এই আঘাতটা চিরদিন। আপনাকে আর কিছু বলার মত নেই, ভাষা হারিয়ে ফেলেছি, তবু যে আমাদের সাথে আপনার কষ্টটা ভাগাভাগি করে নিয়েছেন তার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম প্রিয় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38