You are viewing a single comment's thread from:

RE: আর একটি নতুন কবিতা " সমুদ্রের সাথে প্রেম "

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

সত্যি বলেছেন বৌদি জীবনের সবচাইতে বড় সঙ্গী হচ্ছে প্রিয়তম। আর সেই প্রিয়তম যদি ভেঙে পড়ে তাহলে সবকিছুই শেষ হয়ে যায়। তবে আপনার আর দাদার ভালবাসার মধ্যে কোনও কমতি নেই। একজনকে ছাড়া আরেকজন অচল, আর একটা মানুষের হৃদয় কতটা কোমল হলে অন্য একজন মানুষের জন্য তার হৃদয়টা কাঁদে। বৌদি আপনি অসুস্থ হলে দানা অসুস্থ, আপনি সুস্থ হলে দাদা সুস্থ এটা হচ্ছে ভালোবাসার একটা নিদর্শন। উপর আলার কাছে দোয়া করি আপনাদের পরিবার থেকে কালো মেঘ সরে দিনের আলোয় ভরে উঠুক এবং আপনাদের পরিবারের প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হোক। এত কিছুর পরেও আপনি আমাদের জন্য এত সুন্দর একটা কবিতা লিখেছেন। কি লিখব তার ভাষাও খুঁজে পাচ্ছি না, সত্যি বৌদি আপনি এবং দাদা অনেক মহান।

দিগন্ত মেসে যেথায় নীল সমুদ্রের বুকে
সেতায় হারাতে চাই, অপূর্ণতা চোখে।
সূর্যোদয় টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত
জীবন সুন্দর হেতায় , প্রশান্তির এক পথ।

আপনার এই কবিতার লাইনগুলো একটা মানুষের জীবনের চাওয়া পাওয়ার বিষয় গুলো মনে করিয়ে দিয়েছে। এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 63089.06
ETH 1779.04
USDT 1.00
SBD 0.39