You are viewing a single comment's thread from:

RE: Indian Museum ভ্রমণ -পর্ব ২২

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা এই কঠিন পরিস্থিতিতেও যে আপনি আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আবারো চলে আসছেন ইন্ডিয়ান মিউজিয়ামের স্টাফ করা জীবজন্তুর ফটোগ্রাফি নিয়ে। সত্যি দাদা আপনার প্রতি এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করাও সম্ভব নয়। আপনি অনেক মহান একজন মানুষ। আপনার স্টাফ করা ইন্ডিয়ান মিউজিয়াম এর জীবজন্তুর ফটোগ্রাফি গুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। তবে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন এশিয়া উপমহাদেশের থেকে আফ্রিকা মহাদেশের পুরুষ হাতিগুলো বিশাল আকৃতির হয় এবং এদের দাঁত দেখলে অনেকটা ভয় লাগে যদিও আমি বাস্তবে এরকম দাঁতাল হাতি এখন পর্যন্ত দেখিনি। আর আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখেছি আর দ্বিতীয়তঃ ডিসকভারিতে দেখেছি। আর সিন্ধুঘোটক জন্তু টি দেখলে এমনিতেই ভয় লাগে এর বিশাল দাঁত এবং কি ডিসকভারিতে দেখেছি এগুলো যখন মারামারি করে তখন একটা আরেকটাকে মেরে ফেলে খুব ভয়ঙ্কর। আর যখন কামড়াকামড়ি শুরু করে তখন মাংসের ভিতরে দাঁতগুলো অনেকটা ঢুকে যায় আমি ডিসকভারিতে একটি পর্ব দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের সাথে এত সুন্দর একটি ইন্ডিয়ান মিউজিয়াম এর পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63911.04
ETH 1683.74
USDT 1.00
SBD 0.41