You are viewing a single comment's thread from:
RE: "পৌষ সংক্রান্তিতে সন্ধ্যায় মায়ের হাতে পিঠা তৈরি"
হ্যাঁ বৌদি আপনি ঠিকই বলেছেন, শীতের শুরু এবং শেষ ফিটার ধুম পড়ে যায়। আর আপনাদের পুজোয় পিঠা উৎসব সেটা অবশ্য আমি জানতাম না। আজকে আপনার থেকে জেনে নিলাম, কারণ আপনাদের তো অনেক ধরনের উৎসব হয়। তবে আপনার সোনালী অতীত মনে করিয়ে দিল আমার অতীতের কথা। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মা কাকিমা জেঠিমা ফুপি উনারা সবাই কত ধরনের পিঠা যে বানায় তা হিসাব ছাড়া। এখন অনেকটা কমে গেছে, তবুও মাঝে মাঝে গ্রামে দেখা যায় যে শীতের সময় পিঠার ধুম পড়ে যায়। সেজন্য সবাই কমবেশি পিঠা খেতে পছন্দ করে। আপনি আপনার আম্মু যখন আছে আপনার কোনো চিন্তা বা টেনশন নেই। আপনার আম্মু অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর পিঠা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।