You are viewing a single comment's thread from:

RE: ছুটির দিনে তালবান্ধায় একটু হাঁস কিনতে যাওয়া।।জানুয়ারি,২০২২।।

in আমার বাংলা ব্লগ5 years ago

দাদা আপনার আজকের পোস্টটি ছিল স্পেশাল। তালবান্দা বাজার টি নাম বেশ সুন্দর। আমিতো প্রথমে মনে করেছিলাম ছুটির দিনে আপনি তালাবদ্ধ করে ঘরে বসে আছেন,হাহাহা। দাদা মজা করলাম মনে কিছু নেবেন না দাদা। আর বর্ধমানের কাছে এই বাজারটা আপনি পাতিহাঁস কিনতে গিয়েছিলেন, তার অনেক সুন্দর বিবরণ দিয়েছেন আপনি। তবে আপনি সত্যি বলেছেন ঘর বাড়ি তে হাঁস-মুরগী পালন করা হয়, সেগুলো খেতে খুবই সুস্বাদু এবং দারুন লাগে। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের ওখানে হাস ড্রেসিং করে দেয়, তবে হাস পরিষ্কার করা খুব জটিল এবং কঠিন একটা কাজ। আর আমাদের এদিকে বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাজারগুলোতে হাঁস পরিষ্কার করে দেয় না বা কোন মাধ্যমে নেই। আর এখানেও প্রচুর কোড়া আইন করছে। কারন হাঁস-মুরগি এবং পাখি বার্ড ফ্লুর সংক্রমণ হয় এবং ড্রেসিং মেশিনে জীবানুর পরিমাণে থাকে তাই হাঁস মুরগি ড্রেসিং নিষিদ্ধ প্রায়। যাইহোক আপনিও ফাকে গিয়ে পুটি মাছ এবং পোলোই মাছ নিয়েছেন, সবমিলিয়ে দারুন একটা সময় পার করেছেন। যদিও বাজার করা একটা বিরক্তিকর কাজ, তবে আপনি এত দূরে গিয়ে কোলাহলমুক্ত একটা এলাকায় বাজার করেছেন। আমাদের সাথে এত সুন্দর করে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37