You are viewing a single comment's thread from:

RE: শীতের সাথে দোস্তি || আমার কবিতা

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনি শীত খুঁজতে খুঁজতে শীতের সাথে আমাদের জন্য এত সুন্দর স্পেশাল গিফট স্বরূপ একটা কবিতা বানিয়েছেন যা সত্যিই অনেক মধুর ছিল। আপনি একটু রসিক মানুষ এ কারণে আপনাকে সবাই একটু বেশি ভালবাসে। এবং আপনি একটু কর্কষ বাশি মানুষ এ কারণে আপনাকে অনেকে অপছন্দ করতে পারে এটা সত্য। একটি মানুষকে সবাই ভালোবাসে না। আবার একটি মানুষকে সবাই খারাপ ও বাভে না। আপনি আমার চোখে একজন হিরু, তবে আজকের কবিতাটি সত্যিই স্পেশাল ছিল। আমি পড়েছি আর হেসেছি অবশ্য খিদে লেগেছে। আর শীত নিয়ে আপনি কমন একটি কবিতা লিখেছেন যা সত্যি অকল্পনীয় ছিল।

শীতের সকালে গোসল করতে হয় কত রঙ্গ
সব শেষে বাধ্য হয়ে ভিজতে লাগে কষ্ট,
হাড় কাঁপে, শরীর কাঁপে, কাঁপে পুরো দুনিয়া
ঠান্ডার সাথে লড়াই করে নেই কোন মজা।
খাবার ঠান্ডা, পানি ঠান্ডা, ঠান্ডারে ভাই সবকিছু
এতো ঠান্ডা নিয়ে সবাই করছে কত কিছু,
জাম্পার-জ্যাকেট, লেপ-কম্বল নিচ্ছি অনেক কিছু
এতো কিছুর পরেও শীত ছাড়ছে না পিছু।

আপনার কবিতা থেকেই এই লাইনগুলো বেঁচে লিনাম, কারণে লাইনগুলোর মধ্যে প্রতিনিয়ত আমরা যা করি তাই উঠে এসেছে। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রিয় হাফিজ ভাই।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য, তবে মন্তব্য করার পর একটু চেক করে নিয়েন অনেক বেশী বানান ভুল থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64172.89
ETH 1818.63
USDT 1.00
SBD 0.38