You are viewing a single comment's thread from:

RE: সময়ের ব্যবধান || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাই আপনার চার দিন আগে আপনার বাড়িতে কান্নার রোল পড়েছিল। সেই দিন টি আমাদের সাথে শেয়ার করেছেন, খুবই কষ্ট পেয়েছি দুঃখ প্রকাশ করেছিলাম ভাইয়া।

তবে আজকের পোষ্টের বিষয়বস্তু নিয়ে কিছু বলার ছিল না, আবার না বলেও পারছি না। আমাদের পুরো বাংলাদেশ একটা নিয়ম হয়ে গেছে। মানুষ মারা গেলে ৪০ দিনে খাওয়াতে হবে। আর না হলে চার দিনে খাওয়াতে হবে। এটা কি আমাদের বিদির কোন বিধান, না আমাদের নিজেদের করা কোন নিয়ম। আপনি সবকিছু নিজের মতো করে করেন এবং কি দিন শেষে সবার সবকিছু শুনতে রাজি আছে সেটা আমি খুব ভাল করে জানি।

আমার কথা হলো ভাইয়া যখন আপনার বাড়িতে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, তখন সেটা কি আপনি জানতেন না। এবং কি আপনার কোন মত প্রকাশ করার মত মাধ্যম ছিল না। আজ পর্যন্ত আমি কোনদিন কোন মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করে পারেনি। আর আপনার লাইফে আপনি কখনো কাউকে খাইয়ে-পরিয়ে দিয়ে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছেন সেটা আপনি ভালো জানেন।

আপনি নিচে গিয়ে খুব সুন্দর করে লিখেছেন এবং কি বুঝিয়েছেন। এভাবে মাংস কমবেশি নিয়ে কথা কাটাকাটি না জড়ানো এবং কি মানুষের অসন্তুষ্টির ঢেকুর দেওয়া এবং কি হাজার মানুষের হাজার রকম আলোচনা থেকে বাঁচার উপায়। আপনি অনেক সুন্দর করেই বলে দিয়েছেন। আমার মতে আপনার ফ্যামিলির সাথে আপনি কথা বলে ওইরকম কিছু একটা করার দরকার ছিল। যেটা আপনার মায়ের জান্নাতের জন্য খুবই প্রয়োজন ছিল। এতিমখানায় দান সদগা এবং কি নির্মাণাধীন কাজে যদি অর্থগুলো ব্যয় করতেন। তার জন্য কবরবাসীর সারাজীবন সোয়াব লেখা হতো।

ঠিকই বলেছেন ভাইয়া আমাদের সকলকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আপনার পোষ্টটি পড়ে কি সান্ত্বনা দেব ওরকম কোন ভাষা ছিল না। ভাইয়া তবুও ছোট ভাই হিসেবে অনেক কথা বলে ফেললাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38