You are viewing a single comment's thread from:

RE: অবশেষে তিক্ত অনুভূতির অবসান

in আমার বাংলা ব্লগ5 years ago

কালকে আপনার পুরো দিনটিই ব্যস্ততা এবং বিষন্নতায় ভরা ছিল। তবে আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ। আপনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন। ধৈর্যশীল মানুষ মহৎ ব্যক্তি আপনি তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার মেয়ের কানের সমস্যা হওয়ায় রাতে ঘুমাতে পারেন নাই। বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আমিও বাচ্চাদের কান্নাকাটি টোটালি সহ্য করতে পারি না কেন তা জানি না। ডাক্তারকে নিয়ে আপনার খুব রাগ হচ্ছিল, ডাক্তার কাছে এতো দৌড়াদৌড়ি এসব খুব কষ্টদায়ক। আমাদের দেশে এত ডঃ থাকতে সময় মত একজন ডাক্তার না পাওয়া এটা খুবই দুঃখজনক বিষয়। পরবর্তীতে শুভ ভাই আপনার সমস্যার সমাধান দিতে পেরেছে শুনে খুশি হলাম। আর আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব শেষে একটি কথায় বলবো, কষ্ট করলে কেষ্ট মেলে, আপনার পরিশ্রমের ফল আপনি নিজ হাতে পেয়েছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 5 years ago 

জ্বী ভাই গতকালের দিনটা আমার জন্য খুবই অস্থিরময় ছিলো, বেশ টেনশনের মাঝে ছিলাম। হ্যা, আমিও মনে করি ছুটির দিনগুলোতেও হাসপাতালসমূহের সেবা নিশ্চিত করা উচিত। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42