You are viewing a single comment's thread from:

RE: " টক মিষ্টি ঝাল চালতার আচার"

in আমার বাংলা ব্লগ5 years ago

বৌদি যত যাই বলেন না কেন, আচারের গল্প যা শোনান না কেন, কিন্তু কথা হলো আমার জিব্বা দিয়ে যে গল গল করে পানি পড়ছে সেটার কি হবে। সত্যি বৌদি আচারের কথা শুনলে কার না জিভে জল আসে বিশেষ করে যদি সেটা হয় টক। আপনার আছার খাওয়ার কথা শুনে আমার ছোট বেলার একটা কথা মনে পড়ে গেল। আমি আর আমার চাচাতো বোন চালতার আচার চুরি করে খেতে খেতে আর লাস্ট একটি ছিল। এখন এটা সমান ভাগে ভাগ করতে হবে। কিভাবে করি দুইজনে দুই মাথায় কামড় দিয়ে শুরু করলাম টানাটানি।যদিও আমি এই কথাটাই মজা দিতে পারিনি কিন্তু আমাদের কাছে সেই স্মৃতিটা এখনো মনে পড়ে। আচার আমি খুবই পছন্দ করি, বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন মৌসুমের বিভিন্ন ফল পাওয়া যায়। বিশেষ করে টক আমড়া, বড়ই, চালতা, আম, জলপাই, কামরাঙ্গা, লেবু, আরো কত কি। এগুলো খুব খাই আমার প্রিয় জিনিস টক। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63658.39
ETH 1767.49
USDT 1.00
SBD 0.39