You are viewing a single comment's thread from:

RE: বড়ো কচু দিয়ে দারুন স্বাদের পাঙ্গাস মাছের তরকারি

আর এইসব মজার মজার মাছ আমি একটু অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই যাতে খাওয়ার সময় স্বাদটা বেশি অনুভব হয়😁।

দাদা আপনি যে স্বাদের বেলায় এক চুলও ছাড় দেন না তা এই লাইন পড়েই বুঝে গেছি। স্বাদের জিনিস ঘন ঘন আসলেই খেতে হয় না।তাহলে আর সেটার স্বাদ থাকে না।আমাদের ও এই টেকনিক মেনে চলা উচিত বলে আমি মনে করি।
পাঙ্গাশ মাছ ছোট বেলায় প্রচুর খেতাম।কারণ এতে কাটা বাছার কোনো ঝামেলা থাকে না। আর এখন পাঙ্গাশ মাছ শুধু ভাজি করে খাই।আপনার বড় কচু দিয়ে পাঙ্গাশ মাছ খুবই স্বাদের হয়।আমি নিজেও খেয়েছিলাম।এটার মূলত স্বাদটা আসে সেই কচুর জন্য। কারণ কচুর নরম অংশে সব মসলা ঢুকে একদম একাকার হয়ে যায়।গরম ভাত দিয়ে কচু গালিয়ে খাওয়ার সময় এক অমৃত স্বাদ উপলব্ধি করা যায় তখন।
আপনার রেসিপি পোস্ট টা দেখে আমার একান্তভাবে খুব মনে ধরেছে। এরকম রেসিপি পোস্ট আপনার কাছ থেকে আমরা বরাবরই আশা করি এবং আপনি আমাদের কোনোবারই নিরাশ করেন না।দাদা ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আর হ্যাঁ,"বাংলাদেশ থেকেও যে মাছ যায় আর সেটি আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন তা দেখে খুবই গর্ববোধ হলো।"

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36