You are viewing a single comment's thread from:

RE: কর্ন পপি ( Corn poppy ) ফুলের আলোকচিত্র

তবে এই ফুলের অনেকগুলো প্রজাতি থাকে যার মধ্যে ১৫% প্রজাতি আমাদের এশিয়া মহাদেশের দিকে বিভিন্ন জায়গায় দেখা যায় আর বাকিগুলো অন্যান্য মহাদেশের দিকে দেখা যায়। এই ফুলগুলোর নাম একটা খাবারের নামের সাথে সম্পর্কিত আছে আর সেটি হলো ভুট্টা।

প্রথমেই আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আরো একটি নতুন তথ্য বা জ্ঞান আমাকে উপহার দেওয়ার জন্য। আমি এই ফুল আজকেই প্রথম দেখছি আপনার এই সুন্দর আর্টিকেলের মাধ্যমে। "কর্ণ রোজ,কর্ণ পপি" নাম দুইটার মধ্যে আমার কাছে

কর্ণ পপি
ইউনিক লেগেছে। আর এটা জেনেও অভিভূত হলাম যে এই ফুলের সাথে "ভুট্টার" সম্পর্ক আছে। "মানে ফুলের সাথে ফলের সম্পর্ক"; এ যেন কাকতালীয়র মধ্যেও কাকতালীয়।আপনি দাদা শুধু এই ফুলের ছবি দেখিয়েই ক্ষান্ত হননি, আপনি তার সাথে হরেক রকমের কালার বা প্রজাতির কর্ণ পপি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন।গরমে যেহেতু ফুলটি ২-৩ দিনেই মারা যায় তাই এর সঠিক সংরক্ষণের উপায় হিসেবে যদি আমরা টবে করে এই সুন্দর ফুলটি আমাদের বাসায় রোপণ করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না।

বোনাস হিসেবে শোভাবর্ধক হিসেবে আশেপাশের পরিবেশকে আরেক ধাপ এগিয়ে নিলো। এই ফুলের উদ্ভিদের গুণাগুণও কম নয়। আবার এর বীজ থেকে নাকি তেল ও বের করা হয়।মানে একের ভিতর সব।আর এত আকৃষ্টকারী ফুল তার কাঁটা দিয়ে কাউকে আঘাত করবে এটা মানা যায় না বলেই হয়তো সৃষ্টিকর্তা এর কাঁটাগুলো একদম নরম করে দিয়েছে।লাল রংয়ের ফুলটি আমায় কেমন জানি বেশি টানলো।

দাদা আপনাকে অনেক অনেক কর্ণ রোজের শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটি ফুলকে "আমার বাংলা ব্লগের" মাধ্যমে সকল সদস্যের কাছে পৌঁছানোর জন্য। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। ❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36