You are viewing a single comment's thread from:
RE: প্রতিযোগিতা -০৩: স্টিমিট এর সাথে আমার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি | "🌿 আমার বাংলা ব্লগ 🌾
"অনধিক ২৫০ শব্দ" মানে ২৫০ শব্দের অধিক নয় অর্থাৎ, সর্বোচ্চ ২৫০ শব্দ । কিন্তু, এই নিয়মটি শুধুমাত্র করা হয়েছে যাতে বিচারকগণ সবার পোস্ট ভালোভাবে পড়তে পারেন । খুব বেশি শব্দের পোস্ট হলে প্রত্যেকের পোস্ট পড়তে অনেক সময় লাগে । সেই জন্যই এই নিয়ম করা হয়েছে । কিন্তু ২৫০ শব্দের অধিক হলে বাকি শব্দগুলি মোছার কোনো দরকার নেই । ২৫০+ শব্দের পোস্ট ও বিজয়ী হতে পারে , কারণ শব্দ সংখ্যা সীমিত করা হয়েছে বিচারের সুবিধার্থে , পোস্টের রেটিং এর মাপকাঠি নয় ।
অসংখ্য ধন্যবাদ ভাই বিষয়টি নিশ্চিত করার জন্য ❤️💖💕
@rme দাদা আমি নিজেও বিশ্বাস করি কিছু অনুভূতি শুধুমাত্র বাধা কিছু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কিন্তু প্রতিযোগিতার নিয়মে অনধিক 250 শব্দ কথাটি লেখা থাকার জন্য আমার মনে হয় আমার মত অনেকে আছে যারা পোস্টটি লিখে পরবর্তীতে কাটাছেঁড়া করতে বাধ্য হয়েছে। হ্যাঁ একদম কাটায় কাটায় 250 শব্দ মিল করা কখনোই সম্ভব নয়, একটু এদিক সেদিক হতেই পারে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে পরবর্তী যেকোনো প্রতিযোগিতায় শব্দ কোন সংখ্যায় বেঁধে না দেয়ার জন্য।
কিছুটা সীমা থাকা ভালো, আপনার কথা কিছুটা মেনে নিয়ে পরবর্তী প্রতিযোগিতায় "অনধিক ১০০০ শব্দ" করা হলো । ধন্যবাদ