বদরগঞ্জ পৌষ মেলা ২০২৪ ( দ্বিতীয় পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০৭ ই জানুয়ারি ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বদরগঞ্জ পৌষ মেলার ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


IMG-20250107-WA0003.jpg

আমি ইতিমধ্যে আপনাদের সাথে বদরগঞ্জ পৌষ মেলার একটি পর্ব শেয়ার করেছিলাম। আপনারা হয়তো সকলেই সেই পর্ব টি দেখেছিলেন। আসলে গ্ৰাম্য মেলা মানেই এক অন্যরকম উৎসব মুখর পরিবেশ।গ্ৰাম এলাকা গুলোর মধ্যে খুবই কম উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।আর বছরে যে কয়েকটি উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় তার সব গুলোই গ্ৰামের সর্বস্তরের মানুষ খুবই সুন্দর ভাবে উপভোগ করে থাকে। আসলে ধীরে ধীরে আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্য থেকে অনেক বড় বড় ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান উঠে যাচ্ছে। আমরা সকলেই এসব আচার অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। বিশেষ করে আমাদের পহেলা বৈশাখের সকল ধরনের উৎসব থেকে আমরা এখন পুরোপুরি ভাবে বেরিয়ে এসেছি। আসলে এটা আমাদের জন্য মোটেও কাম্য নয়।

IMG-20250107-WA0001.jpg

যাইহোক, বেশ কিছু দিন আগে আমাদের পাশের উপজেলা বদরগঞ্জ, সেখানে একটি ফসলের মাঠের মধ্যে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। বেশ কিছু দিন ধরে এই মেলা টি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে চলছে। তবে, এখন এই মেলা টি শেষ হয়ে গিয়েছে। গ্ৰাম্য মেলা গুলো একটু ভিন্ন ভাবে আয়োজন করা হয়ে থাকে।আর শহরের বড় বড় ধরনের মেলা গুলোর থেকে গ্ৰামের এই ছোট ছোট মেলা গুলো একটু বেশি জমে উঠে। এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। যারা শহরের মধ্যে বসবাস করে থাকেন, তারা অবশ্যই গ্ৰামের মেলা গুলো পরিদর্শন করার চেষ্টা করবেন। তাহলে আপনারা গ্ৰামের অনেক কিছু ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন।

আমরা সেদিন বদরগঞ্জ পৌষ মেলার মধ্যে ঘুরতে গিয়ে প্রথমে আমরা মেলার বিনোদন মূলক জায়গা গুলোর মধ্যে ঘোরাঘুরি করেছিলাম। আসলে বিনোদন বলতে মটরসাইকেল সার্কাস, ঘোড়ার দৌড়, ভুতের বাড়ি, দোলনা এছাড়াও আরো বিভিন্ন ধরনের বিনোদন মুলক জায়গা। এসবের মধ্যে ঘোরাঘুরি করেছিলাম এবং আমরা মটরসাইকেল সার্কাস এবং দোলনার মধ্যে ও উঠেছিলাম। আমার কাছে নৌকার দোলনা টি একটু বেশি ভালো লেগেছিল। তবে, নৌকায় উঠে অনেক বেশি ভয় কাজ করছিল। কেননা, যখন নৌকা টি উপর থেকে নিচে দোল দেয়, তখন মনের মধ্যে অনেক ভয় কাজ করে। আবার, অনেকেই এই নৌকার মধ্যে উঠে কান্না ও করেছিল।

IMG-20250107-WA0007.jpg

IMG-20250107-WA0005.jpg

আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পুরো মেলার মধ্যে ঘোরাঘুরি করলাম।পুরো মেলার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম কসমেটিক্সের গলিতে। আসলে এই মেলার মধ্যে কসমেটিকস এর দোকান গুলো ছিল একপাশে।তাই আমরা পুরো মেলার মধ্যে ঘোরাঘুরি শেষ করে কসমেটিক্স গলিতে প্রবেশ করলাম। কসমেটিকস গলির মধ্যে প্রবেশ করে দেখতে পারলাম, সবকটি দোকানের মধ্যে প্রচুর পরিমাণে ভীড়। আমরা সকলেই ভীড় উপেক্ষা করে একটি কসমেটিকস এর দোকানে প্রবেশ করলাম। আমার সাথে যারা ছিলেন তারা তাদের বাড়ির লোকের জন্য কিছু জিনিস পত্র দেখেছিল। তবে, আমরা প্রথমে যে দোকানে প্রবেশ করছিলাম সেই দোকানে আমাদের তেমন কোন জিনিস পত্র পছন্দ হয়নি।

IMG-20250107-WA0007.jpg

এরপর আমরা এই দোকান থেকে বের হয়ে পড়লাম। এরপর আমরা এই দোকান থেকে বের হয়ে দেখলাম অন্য সব দোকানের মধ্যে প্রচুর পরিমাণে ভীড়। তবুও আমরা সকল ধরনের ভীড় উপেক্ষা করে আরেকটি নতুন দোকানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে দেখতে পারলাম সেখানে প্রায় সব ধরনের জিনিস পত্র রয়েছে।আমি আমার এক চাচাত ভাই কে একটি পছন্দ করে দিলাম।সে ও আমার পছন্দের ঘড়ি টি পছন্দ করে। এরপর আমরা দোকানদার থেকে দাম শুনেছিলাম। দাম খুবই সীমিত ছিল। আমরা ঘড়ি টি নিয়ে নিলাম। অল্প টাকায় খুবই সুন্দর একটি ঘড়ি পেয়েছিলাম আমরা। যাইহোক, এরপর আমরা আরো অনেক কিছু দেখলাম। কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হচ্ছিলো না। এরপর আমরা দোকান থেকে বের হয়ে বাসায় চলে আসি।

IMG-20250107-WA0025.jpg

IMG-20250107-WA0023.jpg

IMG-20250107-WA0021.jpg

IMG-20250107-WA0019.jpg

IMG-20250107-WA0017.jpg

IMG-20250107-WA0015.jpg

IMG-20250107-WA0013.jpg

প্রতিটি ফটোগ্ৰাফি বদরগঞ্জ পৌষ মেলা থেকে সংগ্রহ করা হয়েছে। আমার শেয়ার করা বদরগঞ্জ পৌষ মেলার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2025-01-07-08-54-48-674_com.android.chrome.jpg

Screenshot_2025-01-07-08-54-20-993_com.android.chrome.jpg

Screenshot_2025-01-07-08-53-25-513_com.twitter.android.jpg

Screenshot_2025-01-07-08-50-45-973_com.peak.jpg

 2 years ago 

বদরগঞ্জ পৌষ মেলায় ঘোরার আপনার যদিও বা প্রথম পর্বটি পড়া হয়নি তবে এই পর্বটি বেশ মজা করে উপভোগ করলাম। সত্য বলেছেন আমাদের গ্রামীণ সমাজগুলো থেকে এখন প্রায় অনেক ধরনের উৎসব বিলীন হয়ে গেছে। যা গ্রামীন ঐতিহ্যকে ক্ষুন্ন করছে। পুনরায় আমাদের সেই ঐতিহ্য গুলির প্রতি নজর দেওয়া উচিত। যাইহোক মেলায় ঘোরার দ্বিতীয় পর্বের মধ্যে দেখলাম বেশ কয়েকটি স্টল আপনারা পরিদর্শন করেছেন। কসমেটিক্স দোকান গুলো দেখলাম দারুন ভাবে সাজিয়েছে মেয়েদের সাজ সজ্জা চমৎকার জিনিস দিয়ে। সব মিলিয়ে এই পর্বটি চমৎকার ছিল,আপনার পরের পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

মেলায় যেতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। আরো ভালো লাগে মেলায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে। আসলে মেলায় বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। যা আমরা অনেক সময় কিনতে চাইলেও কোথাও খুঁজে পাই না। আপনি মেলায় অনেক ইনজয় করেছেন। আপনার পোষ্টের মধ্যে মেলার ছবিগুলো দেখে বুঝা যাচ্ছে।

 2 years ago 

মেলায় যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেলায় গিয়ে টুকিটাকি কেনাকাটা করতে তো আমি আরো বেশি পছন্দ করি। মেলায় গিয়ে আপনি অনেক ভালো সময় কাটিয়েছিলেন দেখছি। আপনার কাটানো পুরো মুহূর্তটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফিও করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

মেলাতে বেড়াতে গেলে নানা ধরনের জিনিস পত্র দেখা যায়। মেলাই বিশেষ করে মেয়েদের এবং বাচ্চাদের জিনস পত্র বেশি পাওয়া যায়। মেলার বিভিন্ন অংশের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। মেলাতে বেড়াতে গেলে অনেক আনন্দ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38