ভ্রমণ পোস্ট: বন্ধু সহ আমাদের এলাকার একটি নিরিবিলি পরিবেশে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২১ ই অক্টোবর ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বন্ধু সহ আমাদের এলাকার একটি নিরিবিলি পরিবেশের মধ্যে আড্ডা দেওয়ার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


IMG-20241020-WA0004.jpg

আসলে আমরা মানুষ। আমরা চাইলে সব সময় চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে পারি না।আর আমাদের মন সব সময় চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে চায় না।কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা রয়েছে, থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে,, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমাদের মন সব সময় চারদিকে ঘোরাঘুরি করতে চায়।কোন জায়গার মধ্যে স্থিতিশীল থাকতে চায় না।আর চারদিকে ঘোরাঘুরি করলে মন মস্তিস্ক অনেক ফ্রেশ থাকে।আর কোন এক জায়গার মধ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করলে একদম বরিং ফিল হয়। আমাদের মন খারাপের সময় হঠাৎ করে কোথাও ঘুরতে বের হলেই মন আবার হালকা হয়ে উঠে।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের কাজের চাপে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ হচ্ছিল না।আর বেশ কিছুদিন ধরে বাড়ির ভেতরে থাকায় মন মস্তিস্ক একদম জাম হয়ে গিয়েছিল। বাড়িতে আর একদম ভালো লাগছে না।আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য ও তেমন কোন সাথী খুঁজে পাচ্ছিলাম। অতীতে যারা আমার সাথী ছিল, তারা বিভিন্ন ধরনের কাজের এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আসলে ছেলে মানুষের বয়স একটু বেড়ে গেলেই বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে।আর ব্যস্ত হয়ে পড়া এটা একটি স্বাভাবিক বিষয়। কেননা, একটি নির্দিষ্ট সময় পর একজন ছেলে মানুষের ঘাড়ে অনেক ধরনের চাপ সৃষ্টি হয়।আর এই চাপ সামলানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়।

IMG-20241020-WA0003.jpg

IMG-20241020-WA0001.jpg

যাইহোক, আমি ঘুরতে যাওয়ার জন্য আমার একজন সাথী খুজতে ছিলাম। কিন্তু তেমন কোন সাথী খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার ছোট বেলার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। তার বাসা আমাদের পাশের এলাকায়। তার সাথে আমার দীর্ঘ দিন দেখা সাক্ষাৎ হয়নি।তাই ভাবলাম তার সাথে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করবো।তো আমি একদিন তার নাম্বারে কল করে আমাদের এলাকার একটি সুন্দর জায়গার মধ্যে ঘুরতে যাওয়ার কথা বললাম, সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমি বিকাল বেলা সেই জায়গার যাওয়ার জন্য তাকে কল করলাম।সে তার বাইক নিয়ে চলে আসে আমার বাসায়।

এরপর আমরা দুজন দীর্ঘ দিন পর এক সাথে আমাদের এলাকার একটি সুন্দর জায়গার মধ্যে ঘুরতে গেলাম। জায়গাটির নাম শ্যামপুর সুগার মিল ক্যাম্পাস। এটি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা অল্প কিছু সময়ের মধ্যে শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে পৌঁছে যাই। আমাদের বাসা থেকে শ্যামপুর সুগার মিলের দুরুত্ব দশ থেকে বারো কিলোমিটার হবে।বাইকে আসছিলাম বলে তেমন একটা সময় লাগেনি আমাদের। এরপর আমরা সুন্দর একটি জায়গার মধ্যে বসে পড়লাম। আসলে, শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের পুরো এলাকা টি অনেক বেশি সুন্দর। দীর্ঘ দিন এক বসে গল্প করতে বেশ ভালোই লাগছিলো আমার ।

IMG-20241020-WA0002.jpg

IMG-20241020-WA0005.jpg

আমরা বেশ কিছুক্ষণ গল্প করার পর দেখতে পারলাম ক্যাম্পাসের এক পাশে একটি ঝালমুড়ি ওয়ালা মামা ঝালমুড়ি বিক্রি করছে। এরপর আমি সেখানে গিয়ে খুবই সুন্দর করে ঝালমুড়ি মাখা নিয়ে আসলাম। এখন আমরা আবার সেই গল্পের আড্ডায় ফিরে গেলাম। দীর্ঘ দিন পর বন্ধুর সাথে দেখা হয়ে বেশ ভালোই গল্প করছিলাম।এক পর্যায়ে আমাদের সেখানে গল্প করা অবস্থায় একদম সন্ধ্যা নেমে আসে। এরপর আমাদের গল্পের আড্ডা থেকে উঠে পড়লাম। কেননা, সন্ধ্যা বেলা আমাদের কে বাসায় থাকতে হয়। আমরা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে বাসায় চলে আসি। আসলে মাঝে মাঝে বন্ধুদের সাথে এরকম আড্ডা দিতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনারা যারা বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বন্ধুসহ খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। নিরিবিলি এই জায়গা গুলোতে সময় কাটাতে ভালোই লাগে। জায়গাটা ভীষণ সুন্দর। আর আকাশটাও তো খুব সুন্দর ছিল সেদিন। দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শ্যামপুর সুগার মিল ক্যাম্পাস সবদিক থেকে ভীষণ সুন্দর জায়গা। আপনার ছবি দেখে ভীষণ ভালো লাগছে। গাছ গাছালিতে ভরা এত সুন্দর ক্যাম্পাসে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসতে বেশ ভালো লাগে। এমন সুন্দর জায়গায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া স্বপ্নের মত। আর সাথে ঝাল মুড়ি যখন পেয়েছেন তাহলে তো আর কথাই নেই। সব একেবারে জমে গেছে।

 2 years ago 

একসময় কোথাও যাওয়ার জন্য আমি নিজেও সঙ্গী খুজতাম এখন আর খুজি না। আর জায়গা যদি এমন সুন্দর নিরিবিলে এবং প্রাকৃতিক হয় তাহলে তো আর কারোরই দরকার হয় না। চমৎকার লাগল জায়গাটা আমার কাছে। সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট।।

 2 years ago 

আপনি বন্ধু সহ আপনাদের এলাকার একটি নিরিবিলি পরিবেশে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করে দারুন অনুভূতি শেয়ার করেছেন। আসলে পরিবেশটা সত্যি। অনেক সুন্দর। এমন পরিবেশ অনেক দিন যাবৎ দেখা হয় না। ধন্যবাদ।

 2 years ago 

আসলে বন্ধুবান্ধবদের সাথে ঘুরাঘুরি করার মজাই আলাদা৷ আর সেটি যদি কোন নিরিবিলি স্থানে হয় তাহলে আর কোন কথাই নেই৷ আপনি আজকে এত সুন্দর একটি জায়গায় গিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63314.81
ETH 1670.42
USDT 1.00
SBD 0.41