ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১১ ই জুলাই ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত লালমনিরহাট তিস্তা ব্যারেজের ফটোগ্রাফি।তিস্তা ব্যারেজ নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে পানির স্রোত, সবুজ প্রকৃতি আর শান্ত এক পরিবেশের ছবি। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এই তিস্তা ব্যারেজ শুধু একটি পানি নিয়ন্ত্রণ প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য। গত সপ্তাহে আমি আর আমার এক বন্ধু মিলে সেখানে ঘুরে গিয়েছিলাম। পুরো যাত্রাটি যেন ছিল এক অনন্য অভিজ্ঞতার গল্প। বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম এই জায়গার মধ্যে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত খোলা মাঠের ফটোগ্রাফি।খোলা মাঠ প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। যেখানে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। কোনো দেয়াল নেই, কোনো সীমারেখা নেই, শুধু মুক্ত বাতাস, বিস্তীর্ণ আকাশ আর প্রাণ জুড়ানো নিস্তব্ধতা। এই মাঠ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।আমি যখন কোনো খোলা মাঠে হাঁটতে বের হই, তখন মনটা যেন হঠাৎ করেই হালকা হয়ে যায়। চারপাশে নেই কোনো কোলাহল, নেই শহরের যান্ত্রিকতা। শুধু পাখির ডাক, বাতাসের দোলা, আর দূরের কোথাও একটা গরুর ঘণ্টার শব্দ। মনে হয়, সময় যেন থেমে গেছে এই এক টুকরো নিঃশব্দ প্রকৃতির কোলে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে, এটি মূলত বদরগঞ্জ যমুনাশ্বরী নদীর ফটোগ্রাফি।বদরগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে চলা যমুনেশ্বরী নদী যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই নদী শুধু জলধারাই নয়, বরং একটি সংস্কৃতি, ইতিহাস, এবং সৌন্দর্যের উৎস। শান্ত জলরাশি, দুপাড় জুড়ে সবুজ প্রান্তর, আর পাখির কলকাকলি সবকিছু মিলে যমুনেশ্বরী নদী বদরগঞ্জবাসীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।প্রতিটি ভোর এখানে শুরু হয় এক অন্যরকম সুরে। নদীর পানগ সূর্যের প্রথম আলো পড়লে একটা সোনালী ঝিলিক দেয়। হালকা কুয়াশা ভেদ করে দূরের গাছপালা ঝাপসা দেখা যায়।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফি। সবুজ এই একটি রঙ আমাদের মনের ভেতর যে শান্তি বয়ে আনে, তা অন্য কিছুতে মেলে না। সবুজ শ্যামল প্রকৃতি মানেই প্রাণবন্ততা, নিঃশব্দে কথা বলা এক পরিপূর্ণতা। যেখানে শুধু গাছপালা নয়, আছে হৃদয়ের প্রশান্তি, চোখের আরাম আর নিঃশ্বাসে ভেসে আসা বিশুদ্ধ বাতাসের স্পর্শ।গ্রামের রাস্তা ধরে হাঁটলে দুই ধারে শুধু সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, আম গাছ, কলাবাগান। মাঝে মাঝে হালকা হাওয়া এসে শরীর ছুঁয়ে যায়। দূরে মাঠের মাঝে একটা তালগাছ একা দাঁড়িয়ে, যেন এই প্রকৃতির নীরব পাহারাদার। এমন দৃশ্য দেখলেই মনের ক্লান্তি গলে যায়।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত সবুজ শ্যামল মাঠের ফটোগ্রাফি। বেশ কিছু দিন ধরে প্রকৃতি এক নতুন সৌন্দর্য ধারণ করেছে। বিশেষ করে আমাদের দেশের কৃষি মাঠ গুলোর সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে। বিকাল বেলা যখন রোদ অনেক টা হালকা হয়ে যায়, তখন প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠে।যা দেখতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে, অতিরিক্ত রোদের মাঝে ও প্রকৃতি আমাদের কে একদম শীতল করে দেয়। এটা আসলেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশাল নেয়ামত।
আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Riyadx2P/status/1943715054479978803?t=_05lPR4h573sxzTrN2Uc3A&s=19
https://x.com/Riyadx2P/status/1943715144405569541?t=_05lPR4h573sxzTrN2Uc3A&s=19
https://x.com/Riyadx2P/status/1943715273724637641?t=_05lPR4h573sxzTrN2Uc3A&s=19
ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়। আপনি ভীষণ সুন্দর করে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার এক একটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। তবে কোনটা রেখে কোনটা প্রশংসা করি ভেবে পাচ্ছে না ফটোগ্রাফি দেখে। চমৎকার এলোমেলো ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।
আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি একের পর এক আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারলাম৷ এর মধ্যে আপনি যে খোলা মাঠের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷