স্বরচিত কবিতা: তোমায় প্রথম দেখি

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১২ ই মে ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি স্বরচিত কবিতা শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


photo-1474552226712-ac0f0961a954.jpeg

Source

ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।

আসলে প্রিয় মানুষের সাথে যখন প্রথম দেখা হয় মনের মধ্যে আলাদা রকম আনন্দ কাজ করে।চোখে চোখ পড়তেই সময় থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে শুধু তার উপস্থিতি অনুভব হয়।প্রিয় মানুষকে প্রথম দেখার অনুভূতি সাধারণত খুব গভীর, মিষ্টি ও স্মরণীয় হয়।হঠাৎ করেই চারপাশের শব্দ নিঃশব্দ হয়ে যায়, কেবল তার উপস্থিতিই দখল করে নেয় মন ও মগজ। তখন প্রিয় মানুষ টি ব্যতীত বাহিরের কোন কিছুর প্রতি তেমন একটা মনযোগ থাকে না। এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন।

তোমায় প্রথম দেখি

মোঃ রিয়াদ

তোমার রঙ্গিন চুল গুলো
উড়ে যায় তোমার মুখের আশেপাশে।
তাকিয়ে ছিলে তুমি নদীর দিকে,
আমি ডুবে গেছিলাম তোমার ভিতরে।

কোনো কথা হয়নি তোমার সাথে
হয়েছে শুধু শুধু চোখের খেলা,
তবু মনে হলো আমার
এ যেন বহুদিনের চেনা।

তোমার হাঁটার ধ্বনিতে আমার,
মন ছুঁয়ে যায় নিমিষেই।
অচেনা হয়েও তুমি
চেনা লাগে আমার মনের ভিতরে।

চোখে তোমার ছিল এক মায়া ,
সে মায়ায় জেগেছিল হৃদয়ের আশা।
তোমার হাসি ছুঁয়েছিল আমার মন,
সেই প্রথম দেখাতেই তুমি আমার সবি।

আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতার লাইনগুলো এত সুন্দর ছিল। আর এত সুন্দরভাবে অনুভূতিগুলো প্রকাশ করেছেন। যা পড়ে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রিয় মানুষটিকে প্রথম দেখার যে আবেগ অনুভূতি এবং মনের অবস্থা সেটা আপনার কবিতার মধ্যে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। ভালোবাসায় এবং আবেগে মাখা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রিয় মানুষটিকে প্রথম দেখা নিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। ভালোবাসায় পূর্ণ আপনার কবিতাটি অসম্ভব সুন্দর লাগছিল পড়তে। অসম্ভব ভালোবাসা এবং আবেগ এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

নিঃসন্দেহে, আপনার কবিতাটি হৃদয় ছোঁয়া ও গভীর অনুভূতিতে পূর্ণ। এক নিঃশব্দ ভালোবাসার, একপাক্ষিক মুগ্ধতার এমন সুন্দর প্রকাশ সহজে মন ছুঁয়ে যায়। ভাষা সহজ, অথচ আবেগে ভরপুর—প্রেম, আকর্ষণ আর মায়ার মিশেল দারুণভাবে ফুটে উঠেছে প্রতিটি চরণে। বিশেষ করে “তোমার হাঁটার ধ্বনিতে আমার, মন ছুঁয়ে যায় নিমিষেই” – এই চরণটি খুবই দারুণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63719.64
ETH 1673.22
USDT 1.00
SBD 0.42