ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৮ ই মে ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ফুলগুলোর একটি। এটি শুধুমাত্র তার অপূর্ব রূপ এবং ঘ্রাণের জন্যই নয়, বরং তার প্রতীকী অর্থের জন্যও মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বিভিন্ন রঙের গোলাপ বিভিন্ন আবেগ ও বার্তা বহন করে যেমন লাল গোলাপ ভালোবাসা, সাদা গোলাপ পবিত্রতা, হলুদ গোলাপ বন্ধুত্ব এবং গোলাপি গোলাপ কৃতজ্ঞতা প্রকাশ করে।গোলাপ কেবল একটি ফুল নয়, এটি আবেগের ভাষা।
সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফী।প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে সাদা গোলাপ ফুল একটি অনন্য স্থান দখল করে আছে। এটি কেবল তার সৌন্দর্যের জন্যই নয়, বরং তার গভীর প্রতীকী অর্থের জন্যও মানব হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে। সাদা গোলাপ মানে শুধু একটি ফুল নয় এটি নির্ভেজাল ভালবাসা, শান্তি, শ্রদ্ধা ও পবিত্রতার প্রতীক।সাদা গোলাপের সৌন্দর্য অন্য যেকোনো ফুল থেকে আলাদা। এর কোমল পাপড়ি ও স্নিগ্ধ রঙ যে কারোর মন ছুঁয়ে যায়।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফী।প্রকৃতির রঙিন সৌন্দর্যের মাঝে একটি ফুল রয়েছে যা তারার মতো দেখতে।এই ফুলের অন্যতম আকর্ষণ এর রঙের বৈচিত্র্য। সাদা, বেগুনি, নীল, গোলাপি, এমনকি লালচে রঙেও এটি দেখা যায়। ছবির ফুলগুলিতে হালকা বেগুনি এবং সাদা রঙ একত্রে এক অপূর্ব মিশ্রণ তৈরি করেছে। কেন্দ্রে হলুদ রঙের পরাগচক্র একে আরও উজ্জ্বল করে তোলে।এই ফুল চাষে খুব বেশি ঝামেলা নেই। রোদযুক্ত স্থান ও হালকা সেচযুক্ত মাটি হলেই অ্যাস্টার ভালোভাবে বেড়ে ওঠে। সাধারণত শরৎকালে এর ফুল ফোটে।
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফুলের ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফী। আপনারা হয়তো সকলেই এই ফুলের সাথে পরিচিত। এই ফুল আমাদের দেশের প্রতিটি জায়গায় দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের মধ্যে এই ফুল একটু বেশি দেখতে পাওয়া যায়।বাংলাদেশে চন্দ্রমল্লিকা ফুল শীতকালে ফোটে, বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে। নার্সারিগুলোতে এটি ব্যাপকভাবে চাষ করা হয়। এর কাট ফ্লাওয়ার ব্যবহারের চাহিদা বাড়ছে, কারণ এটি ফুলদানি ও তোড়ায় দীর্ঘসময় সতেজ থাকে।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত গোলাপ ফুলের ফটোগ্রাফী। আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি প্রজাতির গোলাপ ফুল রয়েছে।এর মধ্যে অন্যতম হচ্ছে এই গোলাপ ফুল। আমাদের দেশের প্রতিটি গোলাপ ফুল দেখতে অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল। বিশেষ করে আমার কাছে লাল গোলাপ ফুল এবং সাদা গোলাপ ফুল টি দেখতে একটু বেশি ভালো লাগে। এছাড়া ও অন্যান্য সব প্রজাতির গোলাপ ফুল দেখতে অনেক বেশি সুন্দর।আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফী টি আমাদের এলাকার একটি ফুলের নার্সারি থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক বেশি ফটোগ্রাফি করতাম এখন অবশ্য ফটোগ্রাফি করা অনেক কমে গেছে। তবে ফটোগ্রাফি করতে এখনো অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফিগুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি মনকে অনেক বেশি আকর্ষণ করে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1920405358595523003?t=IPkhf7R7S0nd5n_Z8qo-zw&s=19
Screenshot
ওয়াও ভাইয়া আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে গোলাপ ফুল দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে তোলে প্রকৃতিতে ফুটে থাকা এই ফুলগুলো। আর এই ফুলগুলো বাস্তবে চোখের সামনে গাছে ফুটে থাকতে দেখে অসম্ভব ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। আর আপনি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে কেন জানি মন এমনিতেই ভালো হয়ে যায়। মন খারাপ গুলো নিমিষেই দূর হয়ে যায়। সকল কষ্টগুলো হৃদয়ের মাঝে লুকিয়ে যায়।যদি চোখের সামনে থাকে এমন লাল ও সাদা গোলাপ। আজ আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া। যা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো ও সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।
বাহ আপনি তো খুব চমৎকার কিছু ফুলের এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর আপনি মনে হয় ফুলের রাজ্যে চলে গেলেন। বিশেষ করে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
গোলাপ দুইটা বেশ সুন্দর ছিল তবে সাদা গোলাপ টা আমার কাছে বেশি আকর্ষণীয় লাগছে। পাশাপাশি অন্য ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।