You are viewing a single comment's thread from:

RE: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি "।

in আমার বাংলা ব্লগ4 years ago

এই অনুষ্ঠানটি সর্বপ্রথম প্রচার হয় ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে।

ভাইয়া,বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়েছে সেটা আমি আগে জানতাম না আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি। খুবই পছন্দের একটি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আমার ছিল। ভাইয়া, আপনার পুরোটা পোস্ট পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাবার বাড়ি গ্রাম ছিল একদম প্রত্যন্ত অঞ্চল। সেখানে কারেন্ট ছিলনা শুধু আমাদের ঘরে টিভি ছিল, টিভি চালাতে হলে কারেন্টের প্রয়োজন কিন্তু তখনকার সময় ব্যাটারি সাহায্যে টিভি চালানো হতো। ইত্যাদি অনুষ্ঠান দেখার জন্য আমার চাচারা চাচাতো ভাইয়েরা টিভি চালানোর জন্য ব্যাটারি ভাড়া করে আনত।টিভি যখন চালানো হতো আমাদের বাড়ির উঠোন পুরো একটা সিনেমা হলের মত ভর্তি হয়ে যেত মানুষে🤭 সবাই মিলে ইত্যাদি অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগতো।ভাইয়া,তখনকার দিনগুলো খুব মিস করি। ভাইয়া, সত্যি কথা বলতে কি এবারের ঈদের ইত্যাদি অনুষ্ঠান দেখি নি। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62643.91
ETH 1737.30
USDT 1.00
SBD 0.39