You are viewing a single comment's thread from:

RE: চাঁদ রাত।

in আমার বাংলা ব্লগ4 years ago

টিভি নিউজ চালালেই জানা যায় চাঁদ দেখা গেছে কিনা।

ভাইয়া,কালের পরিবর্তনে সাথে সাথে সবকিছু যেন পরিবর্তন হয়ে যাচ্ছে।ছোটবেলায় আমরাও খোলা মাঠে গিয়ে দাঁড়াতাম ঈদের চাঁদ দেখা যাচ্ছে কিনা। ঈদের চাঁদ দেখে দৌড়ে এসে সবাইকে বলতাম ঈদের চাঁদ উঠেছে এ যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না।ভাইয়া, আপনি লিখেছেন ঈদের চাঁদ দেখা সুন্নত আর এই চাঁদ দেখে একটি বিশেষ দোয়া পড়তে হয় সেটা আমাদের অনেকেই কিন্তু জানিনা। এখন এর ঈদ চাঁদ রাতের মধ্যে যেন আগের সেই ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায় না। গ্রামের বাড়িতে থেকে চাঁদ দেখা যেত আর এখন শহরের কোণঠাসা দালান কোঠা মধ্য থেকে চাঁদ দেখা সম্ভব নয়। তারপরও যদি ছাদে যাওয়া হয় তাহলে চাঁদ দেখাটা কিছু সম্ভব। ঠিক ভাইয়া, ছোটবেলায় আমিও চাঁদ রাতে মেহেদি দেওয়ার জন্য অপেক্ষা করতাম আমার বড় আপুদের কাছে। ভাইয়া, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই পোস্টটি পড়ে ছোট বেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল।ধন্যবাদ ভাইয়া, ঈদ মোবারক🥰🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39