You are viewing a single comment's thread from:

RE: আলু,ডিমের সহজ আর মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু, মা বাসায় না থাকলে খাবারের কষ্ট টা কিরকম সেটা আমি বুঝি। আমার মা যদি কোথাও চলে যেত তখন খাবার খেতে খুবই কষ্ট হতো।তখন রান্না করতে জানতাম না তাই অনেক সময় আব্বু আসার অপেক্ষা করতাম। আববু কখন রান্না করবে আর কখন খাব😔।আপু, টুকিটাকি রান্না শিখে নিয়েছে এটাই অনেক ভালো। আপু,আপনি খুবই যত্ন সহকারে রান্না করেন আপনার রান্না গুলো দেখলে বুঝা যায়।আপু, খুব সহজ একটি রেসিপি আলু দিয়ে ডিমের তরকারি বলাটা যেমন সহজ কিন্তু রান্নাটা কিন্তু বেশ কঠিন। যাইহোক আপু আপনার রান্না করা আলু ডিমের তরকারি কিন্তু অসাধারণ হয়েছে। আমি ডিম আলুর তরকারি খুবই পছন্দ করি।আপনি খুবই সুস্বাদু ভাবে ডিম আলুর তরকারি রান্না করেছেন সাথে আবার ধনেপাতা ও দিয়েছেন কি যে মজা হয়েছে কে জানে? আশাকরি অনেক সুস্বাদু হয়েছে।আপু, মাঝেমধ্যে আপনার জানা রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করবেন খুব ভালো লাগে আপনার রেসিপি গুলো দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 4 years ago 

একদম আপু,যা কষ্ট হয় বাসায় না থাকলে।সত্যিই মজা হয়েছে কিন্তু আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38