You are viewing a single comment's thread from:

RE: বন্ধুত্বের টানে, প্রাণের টানে, স্কুল জীবনের সহপাঠীদের সাথে উপভোগ্য একটি দিন

in আমার বাংলা ব্লগ4 years ago

এক নিজের মন আর দুই নিজের বউ, কি আর করার! মন কখনো এটা মানতে চায় না সে বুড়িয়ে যাচ্ছে আর বউতো কোনদিনও এটা স্বীকার করতে চাইবে না তার জামাই বুড়ো হয়ে যাচ্ছে,

এই দুই জন ভাইয়া বিশ্বাস করবেনা আমিও বিশ্বাস করি না আপনার বয়স যে হচ্ছে। কারণ আমাদের প্রিয় ভাইয়া,চিরসবুজ একটি মানুষ।এই মানুষ কখনো বড়ো হয় না।যাইহোক ভাইয়া, আপনার স্কুলজীবনের সহপাঠীদের সাথে অনেক আনন্দ এবং স্মৃতি ভরা সময় কাটিয়েছন শুনে খুব ভালো লেগেছে। ভাইয়া,স্কুল জীবনের সহপাঠী গুলো সত্যিই খুব আপন এবং প্রিয় হয় কারণ ছোট থেকে তাদের সাথে বেড়ে ওঠা। ভাইয়া, আপনার ফটোগ্রাফি এবং আপনার পুরো লেখা পড়ে সত্যিই আমার ছেলেবেলার স্কুলজীবনের সহপাঠীদের কথা মনে পড়ে গিয়েছে। ভাইয়া,খুবই আনন্দ করেছেন তবে একটা বিষয় সেটা হচ্ছে কি সবার ফটোগ্রাফি দিলেন আমাদের প্রিয় এবং চিরসবুজ ভাইয়া আপনার ফটোগ্রাফি কেনো দিলেন না?আপনার ফটোগ্রাফি সত্যিই মিস করছি।ভাইয়া, স্কুল জীবনের সহপাঠীদের সাথে আনন্দ মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38