You are viewing a single comment's thread from:

RE: গতকাল চকলেট ডে ও টেডি ডে উপলক্ষে ছোট একটি ছন্দ ও কবিতা

in আমার বাংলা ব্লগ4 years ago

দিদি আপনার জীবনের ভালোবাসার অনূভুতির গল্প জানতে পেরে আমি শিহরিত। এভাবেই যেন ভালোবাসার সম্পর্ক আজীবন অটুট থাকে সেটাই কামনা করি। পৃথিবীর শ্রেষ্ট বন্ধন হলো ভালোবাসার বন্ধন।দাদা এতো ব্যস্ত থাকার পরেও ভালোবাসার প্রতিশ্রুতি গুলো পালন করে যাচ্ছে। এটাই প্রকৃত ভালোবাসা দিদি এতো সুন্দর জীবনের অনূভুতির গল্প শেয়ার করায় আমরাও ধন্য।

হারাতে দেবো না তোমায়,
আমার এই অন্তর থেকে,
হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়
পৃথিবীর সকল সুখ দিয়ে
ভালোবাসি তোমায় অনেক বেশি।
সারাজীবন থাকতে চাই তোমার পাশে।।

প্রতিটি লাইন ভালোবাসার স্ফুরণ ঘটেছে দিদি।এভাবেই ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ থাকুক সেটাই কামনা করি। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39