ট্রাভেল: রেমাক্রি থেকে ফেরার পথে পর্ব-১৭ // by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • রেমাক্রি থেকে ফেরার পথে
  • ০২, জানুয়ারী ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নাফাখুম জলপ্রপাত দেখা মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000062465-01.jpeg


Device : Redmi Note 11
রেমাক্রি ফেরার পথে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240120_150337-01.jpeg

IMG_20240120_150302-01.jpeg

IMG_20240120_150233-01.jpeg

IMG_20240120_150230-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নির্জন পাহাড় কতটা সুন্দর সেখানে না গেলে বুঝতে পারা যায় না। আসলে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সৌন্দর্য আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন রেমাক্রি পৌঁছেছিলাম তখন সেখানকার দৃশ্যগুলো এতটাই ভালো লেগেছিল। সেখানকার মানুষের জীবনযাত্রা সেখানকার জীববৈচিত্র্যময় দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। ভিন্ন এক অনুভূতির সাক্ষী যেটা কখনোই ভুলতে পারবো না। পাহাড়ের উচু স্থানে তারা বসবাস করছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বেশি থাকে কারণ সেই সময় পাহাড় ধ্বসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রচুর বৃষ্টিপাতে পাহাড় নামে। সেজন্য মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া উচিত।

IMG_20240120_150103-01.jpeg

IMG_20240120_150027_1-01.jpeg

IMG_20240120_150027-01.jpeg

IMG_20240120_145850-01.jpeg


Device : Redmi Note 11
নদীর স্রোতধারা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



জানুয়ারি মাসের ২ তারিখে আমরা সেখানে ঘুরাঘুরি শেষে আবার নৌকায় করে নদীপথে রওনা দেই। এর আগের কয়েকটি পর্বে আপনাদের সাথে সেখানকার মুহূর্তের দৃশ্য শেয়ার করে চলেছে আসলে সেই অনুভূতিটাই অন্যরকম ছিল যখন আমরা সেখান থেকে ফিরে আসব খুবই খারাপ লাগছিল পরিবেশে একান্ত 24 ঘন্টা দারুন সময় কাটিয়েছিলাম যেটা কখনোই ভুলবার নয়। আবার সেখানে যাওয়া হবে কিনা জানিনা। আজকের এই দিনটিতে সেখানে আমরা ছিলাম দুপুর টাইমে সেখান থেকে রওনা দেওয়ার কথা এখনো মনে পড়ে। ছোট্ট নৌকায় পাহাড়ের সেই সাঙ্গু নদী দিয়ে অতিক্রম করার বিষয়টি ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। দুপাশে সবুজ শ্যামল পরিবেশ যেটা সত্যিই মনমুগ্ধকর বর্ষাকালীন সময়ে সেখানকার সৌন্দর্য আরো বেশি থাকে সেই সময়টি অনেক ঝুঁকিপূর্ণ তখন ঘুরাঘুরি করতে এমন একটা হয় না।

IMG_20240120_144219-01.jpeg

IMG_20240120_144014-01.jpeg

IMG_20240120_142905-01.jpeg

IMG_20240120_142641-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আবার সেখান থেকে ফিরতে হবে দুই ঘন্টার পর আসার সময় যতটা দ্রুত আসতে পেরেছি যাওয়ার সময় সেটা হবে না। কারণ ক্লান্ত অবস্থায় হাঁটাহাঁটি করার ফিলিংস থাকে না। আমাদের ট্যুরের ম্যানেজার সাহেব দ্রুত ফিরে যাওয়ার জন্য সবাইকে সতর্কবার্তা দিয়ে দিল। আমরা তাড়াতাড়ি রওনা দিলাম ফিরে আসার সময় অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি করা হয়নি ক্লান্ত থাকলে তখন কোন কিছু করতে মন বসে না। এটাই স্বাভাবিক তবুও কিছু ছবি তুলে রেখেছিলাম যেগুলো এই পর্বৈ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটাই বান্দরবানের শেষ পর্ব আমাদের দ্রুত গিয়ে ব্যাক করতে হবে কক্সবাজারের উদ্দেশ্যে সেটাই ছিল বড় চিন্তার কারণ সেই সময়। আশা করি আপনাদের কাছে এই পর্বের গল্প অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেমাক্রি থেকে ফেরার পথে
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

Screenshot_2025-01-02-00-03-43-229_com.android.chrome.jpg

Screenshot_2025-01-02-00-02-55-459_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-02-00-02-08-851_com.twitter.android.jpg

Screenshot_2025-01-01-23-24-59-711_com.peak.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভ্রমণের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দর সময় পার করেছেন, আর এই সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আসলে আপনি ভ্রমনের পোস্ট করতে করতে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গায় ভ্রমণ করতে পেরে আপনার যেমন ভালো লাগছে ঠিক তেমনি আমারও এই জায়গাটায় ঘুরতে যেতে অনেক বেশি ইচ্ছা করছে।

 2 years ago 

আমাদের দেশটা অনেক সুন্দর। যেদিকেই তাকায় না কেন কোন না কোন প্রকার সৌন্দর্য খুঁজে পাবোই। দেশের কোথাও রয়েছে পাহাড়ি সৌন্দর্য। নদী সমুদ্রের সৌন্দর্য, আবার রয়েছে পুরাতন ঐতিহ্যের সৌন্দর্য। সব মিলে আমাদের দেশটা মনোমুগ্ধকর। তাই ভ্রমণ করতে পারলে অনেক কিছুর সাথে পরিচয় লাভ করা যায়। ঠিক তেমনি আজকে আপনি ভ্রমণ বিষয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করে ভালো লাগার কিছু দেখার সুযোগ করে দিয়েছেন।

 2 years ago 

আপনার রেমাক্রি ভ্রমণের পোস্টগুলোর অপেক্ষায় থাকি কেন জানেন? ছবিগুলো দেখার লোভে৷ অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ি এলাকায় ভ্রমণের দীর্ঘ অভিজ্ঞতা আমার রয়েছে। এবং আপনার সাথে সহমত পোষণ করেই বলছি পাহাড় এলাকায় মানুষের জীবন যাপন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এমনকি বর্ষাকালে যে ধ্বস নামে এবং সেই ধ্বস যে কত ভয়ানক হয় তা চোখের সামনে থেকে অভিজ্ঞতা করেছি । আপনার পুরো ভ্রমণ সিরিজটা ভীষণ ভালোভাবে উপভোগ করলাম। এই পর্বের ছবিগুলোও অসাধারণ ছিল।

 2 years ago 

রেমাক্রি থেকে ফেরার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেন মন প্রাণ ভালো করে দেয়। বান্দরবান জায়গাটি এমনিতেই খুব মনোরম। তারমধ্যে ফেরার পথে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। বেশ কয়েকদিন এত সুন্দর জায়গায় উপভোগ করেছেন দেখে ভালো লাগছে।

 2 years ago 

সব সময় আপনি আমাদের মাঝে খুব সুন্দর কিছু ভ্রমনের পোস্ট শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে সুন্দর একটি ভ্রমণের পোস্ট শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে সুন্দর
ভ্রমণের পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে এই ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62264.73
ETH 1738.94
USDT 1.00
SBD 0.39